Print Date & Time : 1 May 2026 Friday 4:26 pm

সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১৯ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৬৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ১৯ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ‘ডিএস-৩০’ ১১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫০ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২৮১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারদর।

বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের আস্থার কারণে বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।