শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২৩ মাঘ ১৪৩২ | ১৯ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান বাড়বে রাজস্ব আয়

Share Biz News Share Biz News
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬.২:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

ফারুক রহমান, সাতক্ষীরা : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরা রেল যোগাযোগের আওতায় আসছে। যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পর্যন্ত ৬৫ কিলোমিটার নির্মিত হবে রেল সড়ক। সয়েল টেস্ট ও স্টেশন নির্ধারণসহ রেলের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। এ খবরে খুশিতে ভাসছে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ দক্ষিণ-পশ্চমাঞ্চলের সাধারণ মানুষ।

দর্শনা-জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে ১৮৬২ সালে বাংলাদেশে প্রথম রেলওয়ের সূচনা হয়। এর ১৬৪ বছর পর রেল সংযোগ পেল সাতক্ষীরা।

যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার ভোমরা পর্যন্ত রেললাইন স্থাপনে প্রাথমিক ২ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়। এর সিংহভাগ জাইকা থেকে ঋণ-সহায়তা চেয়েছে সরকার। এই ৬৫ কিলোমিটার রেলপথে নাভারণ, কলারোয়া, মাধবকাঠি, সাতক্ষীরা ও ভোমরা স্থলবন্দর পর্যন্ত ৬টি স্টেশন স্থাপন করা হবে। এর ফলে এই অঞ্চলে যাতায়াত, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণ হবে সহজলভ্য। অল্প খরচে স্বল্প সময়ের যাতায়াত করতে পারবে মানুষ। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি করছেন শিক্ষার্থী আরিফ রহমান, মোমিন হোসেন ও শবনম লায়লা।

সাতক্ষীরার ব্যবসায়ী আনিসুর রহমান, মজিদ গাজী, আলিমুজ্জামান চৌধুরী জানান, নাভারণ-ভোমরা রেললাইন চালু হয়ে সুন্দরবনে পর্যটকদের ভ্রমণ বৃদ্ধিসহ

ব্যবসায়-বাণিজ্যে গতি বাড়বে। সৃষ্টি হবে কর্মসংস্থান। বাড়বে রাজস্ব আয়। এলাকার পরিবেশ হবে উন্নত।

সাতক্ষীরা ও নাভারণের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ করলে তারা জানান, নাভারণ-ভোমরা স্থলবন্দর রেললাইন সংযুক্ত হলে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এই অঞ্চলে বিনিয়োগ করবেন। দেশের অন্যান্য স্থল ও নৌবন্দর থেকে কলকাতার সঙ্গে ভোমরা স্থলবন্দরের দূরত্ব কম হওয়ায় এই রেললাইন সুফল বয়ে আনবে।

বেনাপোল রেলস্টেশন শন মাস্টার আয়নাল হাসান জানান, ইতোমধ্যে কযেক দফায় রেলের জায়গা নির্ধারণ, সয়েল টেস্ট, ৬টি স্টেশনসহ রেল প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অল্প সময়ের মধ্যে দৃশ্যমান হবে বলে আশা করেন তিনি।

নাভারণ ভায়া সাতক্ষীরার মুন্সীগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত রেললাইন দ্রুত সময়ে বাস্তবায়নের দাবি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বসাধারণের।

উল্লেখ্য, দর্শনা-জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে ১৮৬২ সালে বাংলাদেশে প্রথম রেলওয়ের সূচনা হয়। পরে ১৮৮২-৮৪ সালের মধ্যে সেন্ট্রাল রেলওয়ে নামে পরিচিত বনগাঁ-যশোর-খুলনা ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হয়। এ সময় বেনাপোল-নাভারণে রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। ১৯১৪ সালে ভাইসরয় অব ব্রিটিশ ইন্ডিয়া কলকাতা থেকে নাভারণ হয়ে সাতক্ষীরার মধ্য দিয়ে সুন্দরবন পর্যন্ত রেল লিংক স্থাপনের নির্দেশ দেন এবং সেটি অনুমোদনও হয়। ১৯৫৮ সালে সাতক্ষীরা ভেটখালী সড়ক নির্মাণের সময়েও রেলের জায়গা রেখে জমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়। পর্যায়ক্রমে দেশে ২ হাজার ৮৭৭ কি.মি. রেললাইন নির্মাণ করা হয়। রেল নেটওয়ার্কে দেশের ৪৪টি জেলা সংযুক্ত হয়।

রেল মন্ত্রণালয় ২০১০ সাল থেকে ২০৩০ সালের মধ্যে নতুন করে আরও ১৫টি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করে। এর মধ্যে ৭টি নতুন জেলায় রেলপথ সম্প্রসারণের কাজ শেষের পথে। মহাপরিকল্পনায় নাভারণ-সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রেললাইন নির্মাণের প্রস্তাব দেয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাস্তবায়িত হতে চলেছে যশোর নাভারণ ভায়া ভোমরা স্থলবন্দর রেল যোগাযোগ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এক্সিম ব্যাংকের ডিএমডিসহ ৩০ জন ওএসডি

Next Post

বরখাস্ত আদেশ প্রত্যাহার

Related Posts

 চট্টগ্রাম বন্দরে আটকা আট হাজার কোটি টাকার পণ্য
অর্থ ও বাণিজ্য

 চট্টগ্রাম বন্দরে আটকা আট হাজার কোটি টাকার পণ্য

নারায়ণগঞ্জে কারখানা বন্ধে বন্ডেড সুতার অদৃশ্য জাল
অর্থ ও বাণিজ্য

নারায়ণগঞ্জে কারখানা বন্ধে বন্ডেড সুতার অদৃশ্য জাল

সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড
জাতীয়

সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড

Next Post

বরখাস্ত আদেশ প্রত্যাহার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চট্টগ্রাম বন্দরে ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরবরাহ সংকটে সবজির বাজারে ঊর্ধ্বগতি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET