Print Date & Time : 21 May 2026 Thursday 6:29 am

স্ট্যান্ডার্ড চার্টার্ড নিয়ে এলো ঈদুল আজহা ক্যাম্পেইন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী এক লাইফস্টাইল ক্যাম্পেইন। কোরবানির প্রস্তুতি, ভ্রমণ পরিকল্পনা, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, উৎসবের কেনাকাটা কিংবা বাইরে খাওয়া-দাওয়া, সবকিছুকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতেই সাজানো হয়েছে এবারের আয়োজন।

বর্তমান সময়ে ঈদ শুধু একটি দিনের উৎসব নয়; বরং এটি হয়ে উঠেছে প্রস্তুতি, ভ্রমণ, পারিবারিক পুনর্মিলন, উপহার বিনিময় এবং একসঙ্গে আনন্দ ভাগাভাগির এক সম্পূর্ণ অভিজ্ঞতা। সেই পরিবর্তিত জীবনধারার কথা মাথায় রেখেই স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ সব অফার ও সুবিধা, যেখানে থাকছে সাশ্রয়, স্বাচ্ছন্দ্য এবং স্মরণীয় অভিজ্ঞতার সমন্বয়। বিজ্ঞপ্তি