শেয়ার বিজ ডেস্ক: বছরজুড়ে পণ্য বিক্রি ও ব্যবসা সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল ১২০টি পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘উইনিং টুগেদার’ স্লোগানে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’-এ এসব পুরস্কার প্রদান করা হয়। দেশব্যাপী বিস্তৃত ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতায় ৫০টি জোনের পরিবেশকদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
এ সময় তিনি পরিবেশকদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টা ও কার্যকর বিপণন কৌশলের মাধ্যমে মার্সেলের পণ্য দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছে। তিনি আরও বলেন, পরিবেশক ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় মার্সেল শুধু একটি ব্র্যান্ড নয়, বরং দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
তিনি জানান, পরিবেশকদের আরও উৎসাহিত করতে এ ধরনের পুরস্কার প্রদানের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং তাদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, হেড অব সেলস হাসান মো. রুহীন সাব্বির ও মো. মতিউর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
