নিজস্ব প্রতিবেদক: আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। প্রথমবারের মতো সভাপতি, ছয় সহ-সভাপতি ও ১৯ পরিচালক পদের সব কটিতে সরাসরি ভোট হবে। মোট ২৯ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৭৭ জন। তিনটি প্যানেলের পাশাপাশি রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। আজ শনিবার রাজধানীর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার রয়েছেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন এবং চট্টগ্রামের ৬১ জন।
নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ও প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। অপরদিকে জাগরণ প্যানেল ১৩ সদস্যের খণ্ডিত প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নবো উদ্যোগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল খায়ের। পরিচালক পদে আরও তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এবারের নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার ও সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। সহ-সভাপতি পদে তাদের প্রার্থীরা হলেন লিয়াকত আলী ভূঁইয়া, মোহাম্মদ আক্তার বিশ্বাস, মো. জাহাঙ্গীর আলম, মো. মহসিন মিয়া, শেখ মো. শোয়েব উদ্দীন ও মোহাম্মদ মোরশেদুল হাসান। পরিচালক পদে তাদের প্যানেলে তরুণ ব্যবসায়ীদের পাশাপাশি দুজন নারী প্রার্থীও রয়েছেন।
প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল। সহ-সভাপতি পদে তাদের প্রার্থীরা হলেনÑ আবদুর রাজ্জাক, মো. শেখ সাদি, আবু খালেদ মো. বরকতুল্লাহ, এ এফ এম ওবায়দুল্লাহ, মো. হারুন অর রশীদ ও নূর উদ্দিন আহমেদ। এ প্যানেলে গত নির্বাচনে জয়ী হওয়া চারজন সদস্যও এবার প্রার্থী হয়েছেন।
জাগরণ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিহ্যাবের সাবেক সভাপতি মোকাররম হোসেন খান। সহ-সভাপতি পদে তাদের প্রার্থীরা হলেনÑ আবদুল লতিফ, এ এম মহিব উদ্দীন, এস এম জাহিদুল ইসলাম, মো. রেজাউল করিম খান ও মো. শাহদাৎ হোসেন। এছাড়া পরিচালক পদে তাদের সাতজন প্রার্থী রয়েছেন। নির্বাচন ঘিরে সংগঠনটির সদস্যদের মধ্যে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।

Print Date & Time : 18 April 2026 Saturday 8:23 am
২৯ পদের বিপরীতে লড়ছেন ৭৭ প্রার্থী
দিনের খবর ♦ প্রকাশ: