রবিবার, ২৯ মার্চ, ২০২৬
১৫ চৈত্র ১৪৩২ | ১০ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

৪০০ ছাড়িয়েছে ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা, এখনো নিখোঁজ শতাধিক মানুষ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫.১:১৩ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
৪০০ ছাড়িয়েছে ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা, এখনো নিখোঁজ শতাধিক মানুষ
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় সেনইয়ারের প্রভাবে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, শত শত মানুষ এখনো নিখোঁজ। ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে দেশটির সুমাত্রা দ্বীপে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। নিখোঁজ মানুষদের অনেকেই ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ঝড়ো হাওয়ায় পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সূত্র: বিবিসি।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তাপানুলি ও সিবোলগা এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সহায়তা পৌঁছাতে পারছে না। এ দু’টি এলাকায় জরুরি সহায়তা ও উদ্ধার কার্যক্রমে জোর দিতে হবে বলে জানান সংস্থাটির প্রধান সুহারিয়ান্তো।

সরকারি ও আন্তর্জাতিক সহায়তা আকাশপথে ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি। ফলে খাদ্য ও পানির তীব্র সংকটে ক্ষতিগ্রস্তদের অনেকেই দোকানভাঙচুর ও খাদ্য লুটের ঘটনায় জড়িয়ে পড়ছেন। সুমাত্রায় আইনশৃঙ্খলা রক্ষা ও সহায়তা পৌঁছানোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, অনেকেই ঘরবাড়ি ছাড়তে চাইছেন না। কারণ বন্যা থেমে যাওয়ার পরও ঘর, ফসল ও যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে। পশ্চিম সুমাত্রার রাজধানী পদাং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের সুংগাই নিয়ালো গ্রামে এখনো রাস্তা পরিষ্কারকাজ শুরু হয়নি, বাইরের কোনো সাহায্যও পৌঁছায়নি।

চরম দুর্যোগের এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কৌশলগত সহায়তা হিসেবে বিনামূল্যে স্টারলিংক সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

একই সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ মারাত্মক বন্যা ও ভূমিধসের মুখে পড়েছে। থাইল্যান্ডে ১৭০ জনের মৃত্যু হয়েছে, মালয়েশিয়ায়ও প্রাণহানির খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কায় ৩৩০ জনের বেশি মানুষ মারা গেছেন ভয়াবহ বন্যা ও ভূমিধসে। রাজধানী কলম্বোর অনেক এলাকা এখনো পানির নিচে, আর দেশটির কেন্দ্রীয় অংশের বহু গ্রাম এখনো বিচ্ছিন্ন।

ফিলিপাইনে বন্যার পর সরকারি তহবিল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে দুর্নীতিবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বন্যায় সেখানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ বিপুল অর্থ দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ফেরদিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়রের বিরুদ্ধে জনবিক্ষোভে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তার নিজ দল ও পরিবারের সদস্যরাও এখন বিরোধী অবস্থান নিয়েছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব- এশিয়ায় দুর্যোগের ঘনঘটা বেড়ে যাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাদের মতে, অস্বাভাবিক ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা প্রমাণ করছে—এই অঞ্চলে জলবায়ুর প্রভাব এখন আগের যেকোনো সময়ের চেয়ে তীব্র ও ধ্বংসাত্মক।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিশ্ব এইডস দিবস আজ

Next Post

প্লট দুর্নীতি: শেখ হাসিনার পাঁচ, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

Related Posts

মার্কিন তেল কোম্পানির ওপর হামলার হুমকি ইরানের
আন্তর্জাতিক

মার্কিন তেল কোম্পানির ওপর হামলার হুমকি ইরানের

হরমুজ প্রণালী: কেন এই ১০০ মাইলের জলপথ বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু
অর্থ ও বাণিজ্য

হরমুজ প্রণালী: কেন এই ১০০ মাইলের জলপথ বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু

আন্তর্জাতিক

থাইল্যান্ড-ভিয়েতনামে জ্বালানি সংকটে সাশ্রয়ী পদক্ষেপ

Next Post

প্লট দুর্নীতি: শেখ হাসিনার পাঁচ, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

তিন প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখবে বিএসইসি

নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

৬২ হাজার টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

এক দিনে সোনার দাম বাড়ল দুবার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET