চট্টগ্রাম ব্যুরো : যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ধাপে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি. উবন নারী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এর আগে প্রথম চালানে এসেছে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম। খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজে রাখা ৬২ হাজার ১৫০ টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। চুক্তির আওতায় আমদানিকৃত সব গম দেশে পৌঁছেছে।
জি টু জি ১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি ২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ টন গম দেশে এসেছে। দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ টন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে দামের ওঠানামা ও সরবরাহ পরিস্থিতির মধ্যে এই ধরনের জি ট জি আমদানি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হয়। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলে আগাম চুক্তির মাধ্যমে গম সংগ্রহ ঝুঁকি কমায়।
প্রিন্ট করুন









Discussion about this post