সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

২৭শ কোটি  টাকার বেশি দিয়ে কেনা হচ্ছে রেলের ৩০টি ইঞ্জিন

২৭শ কোটি  টাকার বেশি দিয়ে কেনা হচ্ছে রেলের ৩০টি ইঞ্জিন

বাংলাদেশ রেলওয়ের সেকশনাল ক্যাপাসিটি এবং যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ  টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ (রেল ইঞ্জিন) ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের জরাজীর্ণ ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন প্রতিস্থাপনের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের এই প্রস্তাবিত প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উপস্থাপন করা হচ্ছে। এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-এর আর্থিক সহায়তায় ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

রংপুর বিভাগে ৫৭ উপজেলার সড়ক  প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প

রংপুর বিভাগে ৫৭ উপজেলার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প

উত্তরাঞ্চলের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে এক অভূতপূর্ব রূপান্তরের সূচনা হতে যাচ্ছে। রংপুর বিভাগের যোগাযোগ অবকাঠামো আমূল বদলে দিতে সরকার গ্রহণ করেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার এক বিশাল মেগা প্রকল্প। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) ৪৯৮৪ দশমিক ৭৫৮২ কোটি টাকা ব্যয়ে ‘রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে শুরু হওয়া এই প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। রংপুর বিভাগের আটটি জেলার ৫৭টি উপজেলার বিশাল পল্লি এলাকাকে আধুনিক নাগরিক সুবিধার আওতায় নিয়ে আসাই এই মহাযজ্ঞের মূল লক্ষ্য।

\