শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল ব্র্যাক ব্যাংক

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২৭ জুলাই ২০২৫.২:১৬ অপরাহ্ণ
বিভাগ - পুঁজিবাজার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল ব্র্যাক ব্যাংক
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : দেশের পুঁজিবাজারে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এক বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অতিক্রম করে এই নৈপুণ্য অর্জন করেছে ব্যাংকটি।

এই উল্লেখযোগ্য অর্জন ব্যাংকটির পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপারে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের অবিচল আস্থার প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক সাফল্যের মূলে রয়েছে ব্যাংকটির কর্পোরেট সুশাসন, আর্থিক সক্ষমতা এবং দেশি ও বিদেশি ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত দেশসেরা ক্রেডিট রেটিং। কর্পোরেট সুশাসন এবং মূল্যবোধ-নির্ভর ব্যাংকিংয়ের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত ব্র্যাক ব্যাংক প্রায় সকল প্রধান আর্থিক সূচকে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে।

ব্লু-চিপ স্টক হিসেবে বিবেচিত ব্র্যাক ব্যাংকের শেয়ারমূল্য সাম্প্রতিক সময়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ—উভয় বাজারেই ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। ২১ জুলাই ২০২৫ ব্যাংকটির শেয়ারের বাজারমূল্য ৬৩ দশমিক ৭০ টাকায় উন্নীত হয়েছে, যা ফেস-ভ্যালু (অভিহিত মূল্য) ১০ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ব্যাংকটির ১৯৯ কোটি তালিকাভুক্ত শেয়ারের মধ্যে ডিরেক্টর ও স্পন্সরদের অংশ ৪৬ দশমিক ১৭% এবং বিদেশি বিনিয়োগকারীদের অংশ ৩৩ দশমিক ৭৯%, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ। বাকি অংশের মধ্যে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর শেয়ারহোল্ডিংয়ের হার ১৩ দশমিক ২৮% এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশ ৬ দশমিক ৭৬%।

৫,০০০ কোটি টাকার অনুমোদিত ও ১,৯৯১ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ব্র্যাক ব্যাংক সকল গুরুত্বপূর্ণ আর্থিক সূচক, যেমন: আর্নিং পার শেয়ার (ইপিএস), রিটার্ন অন ইক্যুইটি (আরওই), রিটার্ন অন অ্যাসেট (আরওএ), নন-পারফর্মিং লোন (এনপিএল) এবং কর-পরবর্তী মুনাফায় লক্ষণীয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে।

ব্র্যাক ব্যাংকের এমন উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের প্রথম এবং একমাত্র ব্যাংক হিসেবে মার্কেট ক্যাপিটালাইজেশনে এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই মাইলফলক ব্র্যাক ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “এই অর্জন সকলের কাছে আমাদের শক্তিশালী সুশাসন সংস্কৃতি, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ভ্যালু ও ইমপ্যাক্ট তৈরির প্রতিশ্রুতিকে তুলে ধরে। আমরা টেকসই প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে টিভি প্রযোজনার কৌশল নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

Next Post

জুলাই সনদ নিয়ে সুখবর দিলেন আলী রীয়াজ

Related Posts

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

ওরিয়ন ইনফিউশন ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে
অর্থ ও বাণিজ্য

ওরিয়ন ইনফিউশন ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে

ট্রেডিং ও সার্ভিল্যান্স সিস্টেম আপগ্রেড করবে সিএসই
অর্থ ও বাণিজ্য

ট্রেডিং ও সার্ভিল্যান্স সিস্টেম আপগ্রেড করবে সিএসই

Next Post
জুলাই সনদ নিয়ে সুখবর দিলেন আলী রীয়াজ

জুলাই সনদ নিয়ে সুখবর দিলেন আলী রীয়াজ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET