শুক্রবার, ১৫ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম

Share Biz News Share Biz News
সোমবার, ৭ জুলাই ২০২৫.৩:৩৪ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, জাতীয়, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বাণিজ্য চুক্তিতে অগ্রগতির ইঙ্গিত এবং কয়েকটি দেশের ওপর বর্ধিত শুল্ক কার্যকর স্থগিত রাখার ঘোষণা দেয়ার পর বিশ্ববাজারে বাজারে স্বর্ণের দাম কমে গেছে।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে,আজ সোমবার (৭ জুলাই) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৩ হাজার ৩১১ দশমিক ০৯ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ দশমিক ৩০ ডলারে।

রোববার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে। ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশগুলোকে উচ্চ শুল্কের বিষয়ে জানানো হবে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ দেশের জন্য ১০ শতাংশ বেস ট্যারিফ এবং অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন। তবে কার্যকর হওয়ার তারিখ পিছিয়ে ৯ জুলাই করা হয়, যা আবারও তিন সপ্তাহের জন্য স্থগিত করা হলো।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সাময়িক স্থগিতাদেশে স্বর্ণের দামে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে। দাম আবারও ৩ হাজার ৩২০ ডলারের এর আশেপাশে ওঠানামা করবে। স্বল্পমেয়াদে প্রতিরোধের সীমা হবে ৩ হাজার ৩৬০ ডলার।’

এদিকে ট্রাম্প জানান, যেসব দেশ ব্রিকস জোটের ‘আমেরিকা-বিরোধী নীতি’ অনুসরণ করছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

শুল্ক বৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে, ফলে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনাও কমেছে। বাজারের হিসাব অনুযায়ী, এই মাসে ফেড সুদহার অপরিবর্তিত রাখতে পারে এবং বছরের শেষ নাগাদ মাত্র দুটি কোয়ার্টার-পয়েন্ট কমানোর পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ট্রাম্প কর ও ব্যয় হ্রাসের একটি বড় প্যাকেজে স্বাক্ষর করেছেন, যা বিশ্লেষকদের মতে মার্কিন ঋণে আরও ৩ ট্রিলিয়ন ডলার যোগ করবে।

এছাড়া সোমবার স্পট সিলভার শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৩৬ দশমিক ৫৮ ডলার, প্ল্যাটিনাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৫৮ দশমিক ৬২ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ১১৩ দশমিক ২৩ ডলার প্রতি আউন্সে বেচাকেনা হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গত অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় : এনবিআর চেয়ারম্যান

Next Post

কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার কারিগর: শিক্ষা উপদেষ্টা

Related Posts

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের
শীর্ষ খবর

চট্টগ্রামের চামড়াশিল্পে ধস

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা ইসরায়েলের
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা ইসরায়েলের

আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি ভারতের
আন্তর্জাতিক

আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি ভারতের

Next Post
কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার কারিগর: শিক্ষা উপদেষ্টা

কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার কারিগর: শিক্ষা উপদেষ্টা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

চট্টগ্রামের চামড়াশিল্পে ধস

কর্মক্ষেত্রে নারী চুপ থাকে, কারণ কথা বললে চাকরি থাকবে না

কর্মক্ষেত্রে নারী চুপ থাকে, কারণ কথা বললে চাকরি থাকবে না

নতুন সরকারের তিন মাস প্রত্যাশা ও বাস্তবতা

নতুন সরকারের তিন মাস প্রত্যাশা ও বাস্তবতা

পার্বত্য চট্টগ্রাম হতে পারে পর্যটন খাতে নতুন অর্থনৈতিক শক্তি

পার্বত্য চট্টগ্রাম হতে পারে পর্যটন খাতে নতুন অর্থনৈতিক শক্তি

ওয়ান ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

ওয়ান ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET