বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পদ্মা সেতুর দুই প্রান্তে আঁকা হচ্ছে বিপ্লবের গৌরবগাথা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ৯ আগস্ট ২০২৫.১২:০০ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পদ্মা সেতুর দুই প্রান্তে আঁকা হচ্ছে বিপ্লবের গৌরবগাথা
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে ম্যুরালে অঙ্কিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের নতুন চিত্রকর্ম। এই চিত্রকর্ম শুধু রং আর রেখার খেলা নয়, বরং জুলাই শহিদ ও গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে জাতির সংগ্রামী ইতিহাসকে নতুন করে তুলে ধরার এক ব্যতিক্রমী প্রয়াস।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের দিকনির্দেশনায় এই বিশেষ গ্রাফিতি অঙ্কনের কাজ চলছে। দেশের বৃহত্তম অবকাঠামোগুলোর অন্যতম পদ্মা সেতুর প্রান্তিক এলাকাগুলো এখন পরিণত হচ্ছে এক নান্দনিক ইতিহাসের প্রদর্শনীতে। এই উদ্যোগের মধ্য দিয়ে শিল্প, স্থাপত্য আর সংগ্রামী চেতনার এক অপূর্ব সংমিশ্রণ গড়ে তোলা হচ্ছে, যা নতুন প্রজšে§র কাছে ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি তাদের মানসিক জগতে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের গৌরবময় অতীতের এক অনন্য অধ্যায় হয়ে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, সেই বীর শহিদদের স্মৃতিকে অম্লান রাখতেই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গ্রাফিতির মধ্য দিয়ে সেই আত্মত্যাগের গৌরবগাথা শিল্পরূপে সেতুর স্থাপত্যের সঙ্গে মিলিয়ে তুলে ধরা হচ্ছে, যাতে করে তা হয়ে ওঠে সময়ের সেরা শিল্পকর্মগুলোর একটি।
এই কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে মাওয়া প্রান্তে যান সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তার সঙ্গে ছিলেন পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ, প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউসসহ আরও অনেকে। সবার উপস্থিতিতে সেতুপ্রান্তের দেয়ালে আঁকা গ্রাফিতির নানা দিক পর্যবেক্ষণ করা হয়।
সেতু সচিব বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও শহিদদের আত্মত্যাগ জাতির চিরন্তন সম্পদ। এই গ্রাফিতির মাধ্যমে সেই ইতিহাসকে ধারণ করার চেষ্টা করা হয়েছে, যা শুধু নান্দনিকতাই নয়; বরং গভীর এক বার্তার বাহক। এটি ইতিহাস ও শিল্পের মেলবন্ধন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই উদ্যোগ জাতির হƒদয়ে নতুন প্রেরণা জাগাবে। শিল্প শুধু রুচির বিষয় নয়; শিল্প হতে পারে স্মৃতি ধারণের এক বলিষ্ঠ মাধ্যম, যা ইতিহাসের ধ্বনি ছড়িয়ে দিতে পারে প্রজš§ থেকে প্রজš§ান্তরে।
এই উদ্যোগে শিল্পী ও কারিগরদের পাশাপাশি স্থানীয় জনগণের আগ্রহও লক্ষণীয়। অনেকেই কাজ দেখতে আসছেন, ছবি তুলছেন, নিজেদের সন্তানদের নিয়ে এসে বলছেন শহিদদের গল্প। এ যেন এক চলমান ইতিহাস পাঠশালা, যেখানে প্রতিটি রঙে মিশে আছে আত্মত্যাগের গর্ব ও গণআন্দোলনের জয়গান।
যে পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও সংযুক্ততার প্রতীক, সেই সেতুর প্রান্তে ঐতিহাসিক চিত্র হিসেবে যুক্ত হলো আরও একটি গৌরবময় অধ্যায়। এটি শুধু স্থাপত্যের গৌরব নয়, বরং ইতিহাসকে বুকে ধারন করার এক দুর্লভ প্রয়াস। যেখানে শিল্প, স্মৃতি ও স্বপ্ন মিলেমিশে সৃষ্টি করেছে ইতিহাসের এক অনন্য অধ্যায়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাঁচ কোম্পানির ক্যাশ ফ্লো বেড়েছে

Next Post

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সরবরাহ সংকটে বাড়ছে দাম

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের
জাতীয়

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

Next Post
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সরবরাহ সংকটে বাড়ছে দাম

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সরবরাহ সংকটে বাড়ছে দাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET