শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

১৫ শতাংশ রাজস্বে চীনে চিপ রপ্তানি করতে পারবে মার্কিন টেক জায়ান্টরা

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫.১২:০৫ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
১৫ শতাংশ রাজস্বে চীনে চিপ রপ্তানি করতে পারবে মার্কিন টেক জায়ান্টরা
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : চীনে চিপ বিক্রির আয়ের ১৫ শতাংশ যুক্তরাষ্ট্র সরকারকে দেয়ার চুক্তি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া ও এএমডি। বিনিময়ে তারা চীনে চিপ রপ্তানির বিশেষ অনুমতি পাবে। খবর-বিবিসি।

এর আগে জাতীয় নিরাপত্তাজনিত কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহূত শক্তিশালী চিপ চীনে বিক্রি নিষিদ্ধ করেছিল মার্কিন সরকার। নিরাপত্তা বিশেষজ্ঞরা সম্প্রতি সতর্ক করে বলেছেন, এনভিডিয়ার তৈরি এইচ২০ চিপ চীনের সামরিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা অনেক বাড়িয়ে দিতে পারে।

এনভিডিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র সরকারের নিয়ম মেনেই বিশ্ববাজারে কাজ করে। সংস্থাটি বলেছে, ‘আমরা কয়েক মাস ধরে চীনে এইচ২০ চিপ পাঠাইনি, তবে আশা করি রপ্তানি নিয়ন্ত্রণের নীতিগুলো যুক্তরাষ্ট্রকে চীন ও বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সুযোগ দেবে।’

চুক্তি অনুযায়ী, এনভিডিয়া চীনে এইচ২০ চিপ বিক্রি থেকে পাওয়া আয়ের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দেবে। একইভাবে এএমডি চীনে তাদের এমআই ৩০৮ চিপ বিক্রির আয়ের ১৫ শতাংশ দেবে ট্রাম্প প্রশাসনকে।

শক্তিশালী এ চিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশনে ব্যবহূত হয়। এইচ২০ চিপ মূলত ২০২৩ সালে বাইডেন প্রশাসনের রপ্তানি নিয়ন্ত্রণের পর চীনা বাজারের জন্য তৈরি হয়েছিল। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে চলতি বছরের এপ্রিলে ট্রাম্প সরকার এটির বিক্রি কার্যত বন্ধ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কয়েক মাস ধরে দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

ট্রাম্প প্রশাসন বড় কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। সম্প্রতি অ্যাপল জানিয়েছে, তারা দেশে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। মাইক্রন ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। আর এনভিডিয়া ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগে এআই সার্ভার নির্মাণ করবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শুল্ক নিয়ে নিজের দেশকেই ভয়াবহ মন্দার হুমকি দিলেন ট্রাম্প

Next Post

আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে : তারেক রহমান

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

Next Post
মানুষ এখন পরিবর্তন চায় : তারেক রহমান

আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে : তারেক রহমান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET