বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভোমরা বন্দরে হলুদ আমদানি কমেছে দুই-তৃতীয়াংশ

Share Biz News Share Biz News
রবিবার, ৩১ আগস্ট ২০২৫.১২:১৯ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভোমরা বন্দরে হলুদ আমদানি  কমেছে  দুই-তৃতীয়াংশ
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, সাতক্ষীরা : চাহিদা কম থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি কমেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে মসলাজাত পণ্যটির আমদানি কমে নেমে এসেছে প্রায় এক-তৃতীয়াংশে।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে চাহিদা হ্রাস পাওয়ায় হলুদ আমদানি কমে গেছে। অন্যদিকে বন্দরে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারগুলোয় গুড়া হলুদের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল শনিবার সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের খুচরা মসলাজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গুঁড়া হলুদ খুচরা বিক্রি হয়েছে প্রতি কেজি ২৬০ থেকে ২৭০ টাকা দরে। যে দামে গত দেড় থেকে দুই মাস আগেও বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম জানান, শুধু গুঁড়া হলুদ নয় জিরা, সাতক্ষীরা বাজারে রসুন ও শুকনা মরিচের দামও স্থিতিশীল রয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে

এখান দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১ হাজার ২৩৫ টন, যার আমদানি মূল্য ছিল ২০ কোটি ২৩ লাখ টাকা। যেখানে আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে পণ্যটি আমদানি হয়েছিলো ৩ হাজার ৬১৯ টন, যার আমদানি মূল্য ছিল ৭৪ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম মাসে হলুদের আমদানি কমেছে ২ হাজার ৩৮৪ টন।

ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘স্থানীয় বাজারে অন্য যেকোনো সময়ের তুলনায় শুকনা হলুদের চাহিদা কম থাকায় আমদানি হ্রাস পেয়েছে।’

স্থলবন্দর দিয়ে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারে গুঁড়া হলুদের দাম সহনশীল পর্যায় রয়েছে বলে মনে করছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খেলাপি ঋণ আদায়ে আইনি প্রক্রিয়া গতিশীল করতে হবে

Next Post

কনটেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধিতে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

Next Post
কনটেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধিতে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে

কনটেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধিতে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET