শুক্রবার, ১৫ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ক্যাম্পাস ছাড়ছেন রাবি শিক্ষার্থীরা, শাটডাউনে শিক্ষকরা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫.১:০০ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ক্যাম্পাস ছাড়ছেন রাবি শিক্ষার্থীরা, শাটডাউনে শিক্ষকরা
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি রাজশাহী : পোষ্য কোটা ইস্যু ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি করছেন শিক্ষকরা। আর এসব কারণ দেখিয়ে পূজার পর ১৬ অক্টোবর রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকেই এক এক করে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। এছাড়াও নির্বাচন ২০ দিন পেছানোয় চলে যাচ্ছেন রাকসুর প্রার্থীরাও। ফলে শিক্ষার্থী শূন্য হচ্ছে ক্যাম্পাস।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, প্যারিস রোড, টুকটাকি চত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। তবে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট ও বিনোদপুর গেটে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় শিক্ষার্থীদের।

এদিকে শাটডাউন কর্মসূচির ফলে বন্ধ আছে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম। প্রশাসন ভবনের সামনে ও বুদ্ধিজীবী চত্বরে বসে সময় কাটাচ্ছেন কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা। বিভিন্ন ভবনের তালা খোলা হয়নি। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। খাবারের দোকানগুলোতেও আসন ফাঁকা।

বিনোদপুর গেটে বাসের জন্য অপেক্ষারত ঐশ্বর্য বিশ্বাস বলেন, রাজশাহীতে কিছু কাজ ছিল, তাই ক্যাম্পাসে ছিলাম। যেহেতু নির্বাচন পেছানোর ঘোষণা এসেছে, আর পোষ্য কোটার বিষয় সমাধান হয়নি তাই বাড়ি চলে যাচ্ছি‌। পূজার ছুটি শেষে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবো।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল বলেন, ক্লাস-পরীক্ষা কিছু হচ্ছে না, আর হবে বলেও মনে হচ্ছে না। এখানে থেকে এখন আর লাভ নেই। ভাবছিলাম রাকসুতে ভোট দিয়ে বাসায় যাবো। কিন্তু রাকসুও পেছালো। সবাই চলে যাচ্ছে, আমিও কাল চলে যাবো।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুল বলেন, ক্যাম্পাসের যে অবস্থা, মেস থেকে অলরেডি সবাই চলে যাচ্ছে। ক্লাসও হচ্ছে না, এখন আর রাজশাহী থেকে কী করি। আমার বন্ধুরা প্রায় সবাই চলে গেছে। তাই আমিও আজ বাসায় চলে যাচ্ছি।

দোকানদার সুরজ আলী বলেন, আজ ক্যাম্পাস খোলা, কিন্তু তারপরও শিক্ষার্থী নেই। তেমন ব্যবসা হচ্ছে না।

গত রোববার পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট মিটিং শেষে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেইসঙ্গে গত শনিবারের শিক্ষক লাঞ্ছনার অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তবে কোটা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা।

গত সোমবার রাতে নির্বাচন কমিশনের সভায় নির্বাচন ২০ দিন পিছিয়ে ১৬ অক্টোবর ধার্য করা হয়। কমিশন জানায়, উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা সম্ভব নয়।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভোট গ্রহণ চলছে গণ বিশ্ববিদ্যালয়ে, কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে

Next Post

ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে

Related Posts

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী
জাতীয়

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

স্কুল থেকেই বাধ্যতামূলক হতে পারে কারিগরি শিক্ষা: প্রধানমন্ত্রী
জাতীয়

স্কুল থেকেই বাধ্যতামূলক হতে পারে কারিগরি শিক্ষা: প্রধানমন্ত্রী

শিক্ষা

ঢাবির নতুন উপ-উপাচার্য আলমোজাদ্দেদী আলফেছানী

Next Post
ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে

ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET