শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্বীকৃতি নিয়ে জাপার দুই অংশের টানাটানি ইসিতে

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫.৪:২৫ অপরাহ্ণ
বিভাগ - রাজনীতি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্বীকৃতি নিয়ে জাপার দুই অংশের টানাটানি ইসিতে
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) স্বীকৃতি পাবার মরিয়া চেষ্টা চালাচ্ছে জাতীয় পার্টির সক্রিয় দুটি গ্রুপ। এর একটির নেতৃত্বে রয়েছেন জিএম কাদের, অপরটির নেতৃত্বে আনিসুল ইসলাম মাহমুদ। আসল জাতীয় পার্টির দাবিদার দুই অংশই নিজেদের স্বীকৃতি দিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাপার আনিসুল ইসলাম অংশের দফতর সম্পাদক রাজ্জাক খান নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে স্বীকৃতি দেবার দাবি জানিয়েছেন। পুরনো তথ্য ইসির ওয়েবসাইটে প্রদর্শিত হওয়ায় সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

অপরদিকে জিএম কাদের অংশ নিজেদের নিয়ন্ত্রণ বহাল রাখতে গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ শেষে জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন ও প্রতীক দলটির চেয়ারম্যান জি এম কাদেরের নামেই বহাল থাকবে বলে জানিয়েছেন এই অংশের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

একদিন পর সিইসিকে লেখা অপর অংশের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল যথাযথভাবে সম্পন্ন হবার পর কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওই কাউন্সিল-সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় নথি ও দলিলপত্র যথাযথভাবে নির্বাচন কমিশনে ইতোমধ্যে দাখিল করা হয়েছে। কিন্তু একাধিকবার আবেদন ও অনুরোধ সত্ত্বেও এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি এবং অফিসিয়াল ওয়েবসাইটে পুরনো তথ্য প্রদর্শিত হচ্ছে। এর ফলে দলের সাংগঠনিক কার্যক্রম যথেষ্ট বিঘ্নিত হচ্ছে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

সম্প্রতি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একাধিকবার হামলা হয়। এই অবস্থায়, জাতীয় পার্টির নিবন্ধন নম্বর ১২ এবং প্রতীক লাঙ্গল সংবলিত নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নাম যথাযথভাবে প্রতিস্থাপন করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

জাপা গঠনের পর ছয়বারের মতো দলটি ভাঙনের মুখে পড়ে। এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদপন্থী, জিএম কাদেরপন্থীদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। মাঝে বিদিশা এরশাদের আওয়াজও শোনা যায়। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় জিএম কাদেরকেই লাঙ্গল দেয় ইসি। বর্তমানে অপর দুই পন্থীর কোনো আওযাজ না থাকলেও ফের শুরু হয়েছে লাঙ্গল নিয়ে টানাটানি।

জাতীয় পার্টি নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশনও। লাঙ্গল কে পাবে এমন প্রশ্নে সিইসি সাংবাদিকদের বলেছেন, ‘জাতীয় পার্টির নাম শুনলে আমি কনফিউজড হয়ে যাই।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

৭ কোম্পানির সম্পত্তি ক্রোক থাইল্যান্ডে সিকদার পরিবারের

Next Post

ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইলো ট্রাক, কারণ বেপরোয়া গতি

Related Posts

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না
জাতীয়

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না

জাতীয়

সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post
ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইলো ট্রাক, কারণ বেপরোয়া গতি

ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইলো ট্রাক, কারণ বেপরোয়া গতি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET