প্রতিনিধি ময়মনসিংহ : পূর্ব বিরোধের জেরে ময়মনসিংহে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার রাতে জেলার তারাকান্দায় এ ঘটনা ঘটে। তিনি মাদ্রাসাপড়ুয়া মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে হামলার শিকার হন ও মারা যান। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।
নিহত ইউপি সদস্য হলেন, জামাল উদ্দিন (৬০)। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের ৮ নম্বর নলচাপড়া ওয়ার্ডের সদস্য ছিলেন।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, রোববার রাতে মাদ্রাসাপড়ুয়া মেয়ের জন্য খাবার নিয়ে যান জামাল। ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে পিটিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল জানান, রাত সাড়ে ৯টার দিকেই তিনি মারা যান।
স্থানীয়রা জানান, জামাল উদ্দিনের সঙ্গে কিছু প্রতিবেশীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জেরেই তিনি হত্যার শিকার হতে পারেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছি্লো। এ বিরোধের জেরে ইউপি সদস্য জামাল খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। ইতোমধ্যে কছিম উদ্দিন (৫৫) ও আনোয়ার হোসেন (৪৫) নামের দু’জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post