মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বেশিরভাগ খাতেই শেয়ারের নেতিবাচক রিটার্ন

পুঁজিবাজারে সূচকপতন

Share Biz Online Share Biz Online
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫.১:৪৮ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পুঁজিবাজার, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পুঁজিবাজারে সূচকপতন
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচক নিম্নমূখী ছিলো। এদিন অধিকাংশ খা‌তের শেয়া‌রে নেতিবাচক রিটার্ন এসেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল দশমিক ৪৪ শতাংশ কমেছে। সূচক কমলেও এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে।

গতকাল লেনদেন শুরুতে সূচক ঊর্ধ্বমুখী ছিলো। তবে বেলা ১১টার পর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিলো ৫ হাজার ৪৪৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে ২ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিলো ২ হাজার ৯৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ২ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৭৪ পয়েন্ট।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লাফার্জহোলসিম বাংলাদেশ ও ইস্টার্ন ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৭৩৬ কোটি ৮২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিলো ৬১৯ কোটি ২৮ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে প্রায় ১৯ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২৫৫টির আর দর অপরিবর্তিত ছিল ৪৪টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১০ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। বস্ত্র খাত ৯ দশমিক ২ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিলো। ৯ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিলো প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা সাধারণ বীমা খাতের দখলে ছিলো লেনদেনের ৮ দশমিক ৩ শতাংশ।

গতকাল ডিএসইতে পাঁচটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে ভ্রমণ ও অবকাশ খাতে। এছাড়া বস্ত্র খাতে ১ দশমিক ৮, সিরামিক ১, প্রকৌশল দশমিক ৯ ও সিমেন্ট খাতে দশমিক ৮ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিলো। অন্যদিকে গতকাল জীবন বীমা খাতে সবচেয়ে বেশি ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ১ ও চামড়া প্রতিষ্ঠান খাতে দশমিক ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিলো।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১০ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১০০টির আর দর অপরিবর্তিত ছিলো ২৪টির। গতকাল সিএসইতে ১২ কোটি ৫০ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিলো ১০ কোটি ৯০ লাখ টাকা।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

উর্ধ্বমুখী সূচকে চলছে লেনদেন

Next Post

সূচকে ওঠানামা, দেড় ঘণ্টায় লেনদেন ২৯৫ কোটি টাকা

Related Posts

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে ৯০০ কোটির ঘরে লেনদেন, বেড়েছে সব সূচক

ইউনিলিভার কনজিউমারের প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ১২.১৫%
অর্থ ও বাণিজ্য

ইউনিলিভার কনজিউমারের প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ১২.১৫%

বিএসইসি ও উত্তরা গ্রুপের বৈঠক, ব্যবসা সম্প্রসারণে জোর
অর্থ ও বাণিজ্য

বিএসইসি ও উত্তরা গ্রুপের বৈঠক, ব্যবসা সম্প্রসারণে জোর

Next Post
সূচকে ওঠানামা, দেড় ঘণ্টায় লেনদেন ২৯৫ কোটি টাকা

সূচকে ওঠানামা, দেড় ঘণ্টায় লেনদেন ২৯৫ কোটি টাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ওয়ালটনের ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত, ১৬৮ পরিবেশক সম্মাননা পেল

ওয়ালটনের ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত, ১৬৮ পরিবেশক সম্মাননা পেল

স্ট্যান্ডার্ড চার্টার্ড–ভিসার ক্যাম্পেইন: কার্ড ব্যবহারেই বিশ্বকাপ দেখার সুযোগ

স্ট্যান্ডার্ড চার্টার্ড–ভিসার ক্যাম্পেইন: কার্ড ব্যবহারেই বিশ্বকাপ দেখার সুযোগ

পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব

পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান

ডিএসইতে ৯০০ কোটির ঘরে লেনদেন, বেড়েছে সব সূচক

ইউনিলিভার কনজিউমারের প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ১২.১৫%

ইউনিলিভার কনজিউমারের প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ১২.১৫%




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET