বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কর পরিশোধে প্রযুক্তির ব্যবহার বছরে ৪৩ হাজার পৃষ্ঠা বাঁচাচ্ছে

সিটি ব্যাংকের প্রথম ইএসজি প্রতিবেদন প্রকাশ

Share Biz Online Share Biz Online
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫.৫:৪২ অপরাহ্ণ
বিভাগ - পত্রিকা, শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সিটি ব্যাংকের প্রথম ইএসজি প্রতিবেদন প্রকাশ
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : টেকসই ব্যাংকিংয়ের লক্ষ্য নিয়ে বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের কর ব্যবস্থাপনায় কাগজবিহীন সার্টিফিকেশনের উদ্যোগ চালু করে। এই পদক্ষেপের ফলে প্রথাগত কাগজের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসে। সিটি ব্যাংক বলছে, এতে তাদের প্রতি বছর আনুমানিক ৪৩ হাজার পৃষ্ঠা কাগজ এবং শত শত কর্মঘণ্টা সাশ্রয় হয়েছে।

সিটি ব্যাংকের ‘ব্যাংক অন সলিডিটি, ব্যাংকিং অন সাসটেইনেবেলিটি’ শিরোনামে প্রথমবারের মতো প্রকাশিত এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ব্যাংকটি গত পাঁচ বছরে মোট ৪ হাজার ৭৯৮ কোটি টাকা কর বাবদ সরকারের কোষাগারে জমা দিয়েছে। এর মধ্যে ২০২০ সালে ৬৭০ কোটি টাকা, ২০২১ সালে ৪৪৭ কোটি টাকা, ২০২২ সালে ১ হাজার ৬৩ কোটি টাকা, ২০২৩ সালে ১ হাজার ২১৪ কোটি টাকা এবং সবশেষ ২০২৪ সালে ১ হাজার ৪০৪ কোটি টাকা কর পরিশোধ করেছে সিটি ব্যাংক।

কর পরিশোধের এই প্রক্রিয়াগুলিকে ডিজিটালাইজ করার মাধ্যমে ব্যাংকটি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব চর্চার মাধ্যমে অংশীদারদের সঙ্গে তাদের সম্পর্কও জোরদার করতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।

কর্মপরিবেশ নিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ব্যাংকটি একটি মাত্র হয়রানির অভিযোগ পেয়েছে। অভিযোগটি যথাযথভাবে খতিয়েও দেখা হয়। ব্যাংকটি বলছে, আমাদের ‘সংশ্লিষ্টতা কৌশলের মূলে রয়েছে এমন একটি কর্মক্ষেত্র তৈরি করা, যেখানে নারীরা নিরাপদ ও সম্মান বোধ করেন। যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনায় এবং ন্যায্য সমাধানের জন্য ব্যাংকটি একটি শক্তিশালী অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা, একটি কাঠামোগত আচরণবিধি, হুইসেল-ব্লোয়ার নীতি এবং যৌন হয়রানি প্রতিরোধ নীতি প্রতিষ্ঠা করে।

ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে কার্যকর পর্ষদের সহায়তার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়। ব্যাংকটি মনে করে, করপোরেট গভর্ন্যান্স, শেয়ারহোল্ডারদের মূল্য এবং শেয়ারহোল্ডারদের অধিকারের সুরক্ষা প্রদানের জন্য পর্ষদের সহায়তা গুরুত্বপূর্ণ। এটি তাদের কর্মীদের উৎসাহিত করে এবং একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলে, যার ফলে কাজের সন্তুষ্টি এবং আনুগত্য বৃদ্ধি পায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সিটি ব্যাংকে কর্মীদের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হয়। ২০২৪ সালে ১৯টি অগখ প্রশিক্ষণ অধিবেশন পরিচালিত হয়েছিল, যার মধ্যে ৩ হাজার ৬২ জন কর্মী অন্তর্ভুক্ত ছিল। এছাড়া কর্মীদের অগখ/ঈঋঞ সম্মতি সম্পর্কে শিক্ষিত করার জন্য ১৫টি শাখা পরিদর্শন করা হয়েছিল, যা ক্রমাগত সতর্কতা এবং সচেতনতার সংস্কৃতিকে শক্তিশালী করে।

এই প্রতিবেদন প্রকাশ করাকে টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক মনে করছে সিটি ব্যাংক।

এই প্রতিবেদনে জলবায়ু ও পরিবেশ-সংক্রান্ত উদ্যোগগুলোর পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সিটি ব্যাংকের বিস্তৃত অবদানকেও তুলে ধরা হয়। সবুজ ও টেকসই অর্থায়নের প্রবৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের তথ্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে।

এ ছাড়া এতে গ্রাহকের পরিবেশ ও সামাজিক ঝুঁকি নির্ণয় কীভাবে অর্থায়নের সিদ্ধান্তকে প্রভাবিত করে, তা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কেনাকাটার স্বচ্ছতার বিষয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ব্যাংকটি গত ৩ বছরে ১ হাজার ৪৪১টি নতুন সাপ্লাইয়ারকে তাদের কেনাকাটার নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে।

জলবায়ু-সংক্রান্ত উদ্যোগের পাশাপাশি প্রতিবেদনটিতে আর্থিক অন্তর্ভুক্তি, নারী উদ্যোক্তাদের সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের তথ্য রয়েছে। এ বছরের প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ব্যাংকের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হিসাব প্রকাশ, যা ব্যাংকের স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিশ্রুতি পরিপালনের একটি নজির।

ইএসজি প্রতিবেদন প্রকাশনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, এই ইএসজি প্রতিবেদনটি দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের কার্যক্রমের প্রতিফলন। আমরা পরিবেশ, সামাজিক এবং সবক্ষেত্রে সুশাসন নিশ্চিত করে আমাদের অংশীদারদের মধ্যে দৃঢ় আস্থা গড়ে তুলেছি। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হিসেবে আমাদের ভূমিকা জোরদার করার অভিপ্রায় ব্যক্ত করছি।

এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সিটি ব্যাংকের টেকসই যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান অনুসন্ধানকারী গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা আরও জোরদার করবে বলে প্রত্যাশা করছে ব্যাংকটির কর্মকর্তারা।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদে ৯জন নতুন সদস্যদের নিয়োগ

Next Post

প্রেসক্রিপশন ওষুধের জন্য ভেন্ডিং মেশিন চালু করছে অ্যামাজন ফার্মেসি

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

Next Post
প্রেসক্রিপশন ওষুধের জন্য ভেন্ডিং মেশিন চালু করছে অ্যামাজন ফার্মেসি

প্রেসক্রিপশন ওষুধের জন্য ভেন্ডিং মেশিন চালু করছে অ্যামাজন ফার্মেসি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET