শেয়ার বিজ ডেস্ক : শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট সৃষ্টি ও আসক্তি বাড়ানোর অভিযোগে ফেসবুক, গুগল, স্ন্যাপচ্যাট, টিকটকসহ একাধিক সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে নিউইয়র্ক সিটি।
ম্যানহাটনের ফেডারেল কোর্টে দাখিল করা ৩২৭ পৃষ্ঠার মামলাটিতে শহর প্রশাসন অভিযোগ করেছে, এসব প্রতিষ্ঠান গুরুতর অবহেলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার মতো আচরণ করেছে। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছে মেটা প্ল্যাটফর্মস (ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান), অ্যালফাবেট (গুগল ও ইউটিউবের মালিকানা প্রতিষ্ঠান), স্ন্যাপ ইনক (স্ন্যাপচ্যাট) এবং বাইটড্যান্স (টিকটকের মালিকানা প্রতিষ্ঠান)।
নিউইয়র্ক সিটি প্রায় ৮.৫ মিলিয়ন জনসংখ্যার একটি শহর, যার মধ্যে ১.৮ মিলিয়ন শিশু-কিশোর রয়েছে। শহরের স্কুল ও স্বাস্থ্য বিভাগও এই মামলার অংশ।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ইউটিউব নিয়ে অভিযোগ “ভিত্তিহীন”, কারণ এটি মূলত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম নয়।
এই মামলাটি যুক্তরাষ্ট্রজুড়ে চলমান প্রায় ২,০৫০টি অনুরূপ মামলার অংশ, যা ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল কোর্টে একত্রে পরিচালিত হচ্ছে।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post