শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভবিষ্যৎ ক্ষমতায়নে যৌথ উদ্যোগ, ১,৫০০ তরুণকে দক্ষ করে তুলবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাক

Share Biz Online Share Biz Online
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫.৫:৩৩ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভবিষ্যৎ ক্ষমতায়নে যৌথ উদ্যোগ, ১,৫০০ তরুণকে দক্ষ করে তুলবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাক
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ব্র্যাক যৌথভাবে ‘এমপাওয়ারিং দ্য ফিউচার’ নামের একটি অর্থসামাজিক উন্নয়নমূলক উদ্যোগ চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের তরুণদের মধ্যে বেকারত্ব কমানো এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং ব্র্যাক-এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ব্র্যাক-এর এই যৌথ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কেননা, তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে কারিগরি যোগ্যতা ও ডিজিটাল স্বাক্ষরতার অভাব এবং আর্থিক পরিষেবার অপ্রতুলতা এখনও বড় বাধা। এই প্রকল্পের অধীনে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ১,৫০০ জন যুবক যুবতীকে স্থানীয় বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিশেষ দক্ষতা প্রশিক্ষণ, পরামর্শ ও চাকরির সহায়তা প্রদান করা হবে।

দেশের ১২টি জেলায় বাস্তবায়িত হবে, এমপাওয়ারিং দ্যা ফিউচার, প্রকল্পটি । যার মধ্যে রয়েছে গাজীপুর, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। প্রকল্পে অংশগ্রহণকারীদের ভোকেশনাল ইনস্টিটিউট, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কাঠামোবদ্ধ সেশনের মাধ্যমে নির্বাচিত করা হবে এবং তারা খাতভিত্তিক বিশেষ প্রশিক্ষণ পাবেন। এর মধ্যে চাকরিপ্রত্যাশীরা শিল্পকারখানার সেলাই, ইলেকট্রনিকস মেরামত, হসপিটালিটি, ডিজিটাল মার্কেটিং, রিটেইল, কৃষি ও নির্মাণ খাতে হাতে-কলমে দক্ষতা অর্জন করবে। অন্যদিকে, উদ্যোক্তা হতে যারা আগ্রহী, তারা ১২ সপ্তাহের ব্যবসায়িক প্রশিক্ষণ, পরামর্শ ও কার্যকর দিকনির্দেশনা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন,“ব্র্যাকের সঙ্গে এমপাওয়ারিং দ্যা ফিউচার, উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা ১,৫০০ তরুণকে খাতভিত্তিক, ডিজিটাল ও উদ্যোক্তা হওয়ার দক্ষতায় প্রশিক্ষিত করব, যা তাদের কর্মসংস্থান বা ব্যবসার পথে এগিয়ে নিয়ে যাবে। দেশের অগ্রযাত্রায় ক্রমবর্ধমান বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ মেন্টরশিপ, চাকরির সুযোগ এবং আর্থিক সহায়তা একত্রে প্রদান করে আমরা ১২ জেলায় তরুণদের ক্ষমতায়ন করতে চাই।”

সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ব্র্যাক বিশ্বাস করে যে তরুণরাই দেশের অর্থনৈতিক পতিবর্তনের প্রধান চালিকা শক্তি। তাদের হাতে ব্যবহারযোগ্য ও বাজার-সংশ্লিষ্ট দক্ষতা, সঠিক পরামর্শ এবং অর্থায়নের সুযোগ করে দিয়ে আমরা তাদের সম্ভাবনাকে উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে বিকশিত করতে চাই আজকের তরুণদের ক্ষমতায়নের মানে আগামী দিনের আরো স্থিতিশীল ও ন্যায়সঙ্গত অর্থনীতিতে বিনিয়োগ।

এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত অংশগ্রহণকারীদের ৭০ শতাংশের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে। অন্যদিকে, উদ্যমী উদ্যোক্তারা কৃষি-ভিত্তিক উদ্যোগ, গবাদি পশু পালন, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প এবং ফ্রিল্যান্সিং এর মতো লাভজনক খাতে তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণ করার জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ইতিবাচক আর্থ-সামাজিক প্রভাব নিশ্চিত করতে চায়।

আমরা একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংকিং গ্রুপ, বর্তমানে বিশ্বের ৫৪টি গুরুত্বপূর্ণ ও গতিশীল বাজারে আমাদের কার্যক্রম রয়েছে। আমাদের লক্ষ্য হলো বৈচিত্র্যকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে বাণিজ্য ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে আমাদের ব্র্যান্ড প্রতিশ্রুতিতে হেয়ার ফর গুড। স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি লন্ডন এবং হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সীমান্ত সংঘর্ষে ২০০ তালেবান যোদ্ধা ও ২৩ পাক সেনা নিহত

Next Post

ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড

Related Posts

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ
করপোরেট কর্নার

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ব্যবসায়িক সাফল্যে ১৮৮ প্লাজা ও কর্মকর্তা সম্মানিত
করপোরেট কর্নার

ব্যবসায়িক সাফল্যে ১৮৮ প্লাজা ও কর্মকর্তা সম্মানিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বর্ণিল বৈশাখী উৎসব
করপোরেট কর্নার

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বর্ণিল বৈশাখী উৎসব

Next Post
ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড

ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET