শেয়ার বিজ ডেস্ক : ব্যাটারি ও ক্যামেরার পর এআই সুবিধা সংযুক্তির সঙ্গে এখন মোবাইল বাজারে যুক্ত হয়েছে ৫জি নেটওয়ার্ক ট্রেন্ড। ২০২৫ সালের সেপ্টেম্বরে সীমিত পরিসরে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ৫জি নেটওয়ার্ক চালুর পরই শুরু হয় এই ট্রেন্ডটি। ট্রেন্ডটির বাজার প্রতিযোগিতাও এরই মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা।
মূলত মোবাইল অপারেটর রবি যখন ঢাকায় নিজেদের কর্পোরেট অফিসে ঢাকা ও চট্টগ্রামে নেটওয়ার্কটির উন্মোচন অনুষ্ঠান করে, ঠিক সেদিনই ঘন্টাখানেক বাদেই ফেসবুক লাইভে সব বিভাগে এই নেটওয়ার্ক চালুর ঘোষণা দেয় গ্রামীণ ফোন। এরপর থেকেই একের পর এক নতুন নতুন মডেলে ৫জি ফোন উন্মোচন করছে মোবাইল নির্মাতারা।
সেই দৌড়ে সাশ্রয়ী মূল্যে ফাইজি নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে ‘স্পার্ক ৪০ ফাইভজি’ ফোন বাংলাদেশে উন্মোচন করে টেকনো। উন্মোচনের পরেই এই ৫জি ফোনটি অন্তত ৫ বছরের জন্য খুব স্মুথভাবে কাজ করবে বলে দাবি করেছে বৈশ্বিক ব্র্যান্ডটি। এজন্য স্মার্ট কাস্টমাইজেশন করা হয়েছে বলে জানিয়েছে টেকনো কর্তৃপক্ষ।
ফোনটি ৫জি নেটওয়ার্কের সবচেয়ে সাশ্রয়ী হ্যান্ডসেট দাবি করে টেকনো আরো বলছে, “একই দামের অন্যান্য ফোনের চেয়ে শক্তি ও পারফরম্যান্সে অনেক বেশি এগিয়ে টেকনো স্পার্ক ৪০ ফাইভজি। এতে রয়েছে নেক্সট-জেন ফাইভজি কানেক্টিভিটি, ১২০ হার্জ ভাইব্রেন্ট ডিসপ্লে, যা আরো স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করে। একইসাথে, এর সুবিশাল ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সারাদিন ব্যবহারের জন্য একদম সঠিক পছন্দ। এতে নিখুঁত ও ঝকঝকে ছবি তোলা নিশ্চিত করতে রয়েছে অনবদ্য ক্যামেরা সিস্টেম। ফোনটির দাম ১৬,৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য)। যা বাজেট সেগমেন্টের স্মার্টফোন ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।”
নিজেদের দাবি পরিপ্রেক্ষিতে ফোনটির স্পেসিফিকেশনেও ব্যাখ্যা করেছেন মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটির পরিবেশক প্রতিষ্ঠান। স্পেসিফিকেশন অনুযায়ী, ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর, ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং ডুয়াল ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা। একইসঙ্গে স্পার্ক ৪০ ফাইভজিতে শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১২৮ জিবি স্টোরেজ ও *৮ জিবি র্যাম (৪ জিবি এক্সটেন্ডেড) ব্যবহার করা হয়েছে।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post