শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভুয়া চাকরির প্রতারণা বাড়ছে ফেসবুকে

Share Biz Online Share Biz Online
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫.৮:৪০ অপরাহ্ণ
বিভাগ - তথ্য-প্রযুক্তি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভুয়া চাকরির প্রতারণা বাড়ছে ফেসবুকে
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ফেসবুক ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে তারা ব্যবহারকারীদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি।

সম্প্রতি হ্যাকরেড–এর প্রতিবেদনে বলা হয়, প্রতারকরা কেএফসি, রেড বুল, এমনকি ফেরারির মতো আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্র্যান্ডের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন প্রকাশ করছে। এসব বিজ্ঞাপন দেখতে সত্যিকার চাকরির বিজ্ঞাপনের মতোই, কিন্তু আসলে তা একটি ফিশিং ফাঁদ।

গবেষকদের তথ্যে জানা যায়, প্রথমে ভুক্তভোগীদের কাছে ইমেইলের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব পাঠানো হয়। ওই ইমেইলে এমন ভাষা ব্যবহার করা হয় যা অনেক সময় বড় ভাষা মডেল বা এআই ব্যবহার করে তৈরি বলে ধারণা করা হচ্ছে।

ইমেইলে থাকা একটি লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় একটি নকল নিরাপত্তা যাচাই পেজে। সেখান থেকে আবার রিডিরেক্ট করে এমন এক ওয়েবসাইটে পাঠানো হয় যা দেখতে হুবুহু জনপ্রিয় চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্মের মতো।

এরপর ব্যবহারকারীকে নির্দেশ দেয়া হয় ইমেইল বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে। ফেসবুক লগইন বেছে নিলে দেখা যায় একটি ‘লোডিং প্রগ্রেস বার’ যা কখনোই শেষ হয় না। এই সময়েই তাদের ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করে নেয় প্রতারকরা।

গবেষকরা বলছেন, এ ধরনের প্রতারণা সাধারণত অচেনা ইমেইল ঠিকানা, অস্বাভাবিক ওয়েবসাইট ইউআরএল, কিংবা ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে মিলহীন লিংক দ্বারা চিহ্নিত করা সম্ভব।

এর আগেও একই ধরনের প্রতারণা চালানো হয়েছিল মাইক্রোসফট ৩৬৫ ও গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের টার্গেট করে। সেখানে ভুয়া গুগল চাকরির বিজ্ঞাপন দেখিয়ে ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করা হয়েছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চাকরির বিজ্ঞাপন বা ইমেইল পেলে সেটির উৎস যাচাই করা জরুরি। অচেনা লিংকে ক্লিক না করে সরাসরি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করতে হবে বিজ্ঞাপনটি আসল কি না।

এ ছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু থাকলে ফেসবুক বা অন্যান্য অ্যাকাউন্ট অনেকাংশে সুরক্ষিত রাখা সম্ভব।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডেলিভারি সহজ করতে অ্যামাজনের নতুন এআই স্মার্ট চশমা

Next Post

থাইল্যান্ডের বিপক্ষে পরাজিত বাংলাদেশ নারী দল

Related Posts

স্মার্ট বাংলাদেশের রূপরেখা
তথ্য-প্রযুক্তি

স্মার্ট বাংলাদেশের রূপরেখা

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড
তথ্য-প্রযুক্তি

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

মেটা স্মার্ট চশমা বিতর্ক: ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড হয়ে যাচ্ছে? এআই গ্লাসেস ঘিরে নতুন গুপ্তচরবৃত্তির আশঙ্কা
তথ্য-প্রযুক্তি

মেটা স্মার্ট চশমা বিতর্ক: ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড হয়ে যাচ্ছে? এআই গ্লাসেস ঘিরে নতুন গুপ্তচরবৃত্তির আশঙ্কা

Next Post
থাইল্যান্ডের বিপক্ষে পরাজিত বাংলাদেশ নারী দল

থাইল্যান্ডের বিপক্ষে পরাজিত বাংলাদেশ নারী দল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET