বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শৃঙ্খলা ও উৎসবের ছোঁয়ায় শিমুতলীর কুটির শিল্প মেলা

Share Biz Online Share Biz Online
বুধবার, ৫ নভেম্বর ২০২৫.৪:৫২ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
শৃঙ্খলা ও উৎসবের ছোঁয়ায় শিমুতলীর কুটির শিল্প মেলা
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শিমুলতলী আর্মি ফার্মা মাঠে চলছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-যেখানে শৃঙ্খলা, নিরাপত্তা ও উৎসবের আবহে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এই মেলাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে এক প্রাণবন্ত অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ।

তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত ‘বিতর্কিত’ সংবাদে মেলাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয়রা। তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে মেলার ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা ও ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে।

মাসব্যাপী এ মেলায় অংশ নিয়েছে শতাধিক স্টল-যেখানে প্রদর্শিত হচ্ছে দেশীয় কুটির শিল্পের পণ্য, জামা-কাপড়, গৃহসজ্জা সামগ্রী, অলংকার, খেলনা ও স্থানীয়ভাবে প্রস্তুত নানা খাবার।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম জানান, এই মেলা আমাদের জন্য বড় সুযোগ। বিক্রি ভালো হচ্ছে, আর এলাকায় মানুষের আনাগোনাও বেড়েছে। দর্শনার্থী শ্রাবণী বলেন, এখানকার পণ্য মানসম্মত ও দামও হাতের নাগালে। পরিবার নিয়ে ঘুরতে এসে ভালো লাগছে।

সন্ধ্যা নামলে রঙিন আলোকসজ্জায় মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে দৃষ্টিনন্দন। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, মিনি ট্রেন ও বাউন্সারসহ নানা বিনোদন ব্যবস্থা। পুরো এলাকাজুড়ে পরিবারবান্ধব ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মেলা আয়োজক কমিটির সদস্য জাকির হোসেন বলেন, আমরা কর্তৃপক্ষের অনুমতি ও শর্ত অনুযায়ী মেলা পরিচালনা করছি। এখানে কোনো জুয়া, অসামাজিক কার্যক্রম বা বিশৃঙ্খলার সুযোগ নেই। গত বছরও সফলভাবে আয়োজন করেছিলাম, এবারও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।

কুটির শিল্প মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যম ব্যবহার করে মেলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা উদ্যোক্তা ও স্থানীয় অর্থনীতির জন্য ক্ষতিকর।

স্থানীয় নাগরিকরা মনে করছেন, শিমুলতলীর কুটির শিল্প মেলা এখন গাজীপুরের এক সাংস্কৃতিক ঐতিহ্যে রূপ নিচ্ছে। এটি শুধু ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়ের সুযোগ তৈরি করছে না, বরং তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহও বাড়াচ্ছে।

গাজীপুরবাসীর দাবি, অযথা বিতর্ক নয়-বরং এই ধরনের উদ্যোগকে সহায়তা ও স্বীকৃতি দেয়া উচিত, যাতে স্থানীয় অর্থনীতি আরও বিকশিত হয় এবং দেশীয় উদ্যোক্তারা এগিয়ে যেতে পারেন।

শৃঙ্খলা, নিরাপত্তা ও ঐতিহ্যের মেলবন্ধনে শিমুলতলীর কুটির শিল্প ও বাণিজ্য মেলা আজ শুধু একটি মেলা নয়-এটি গাজীপুরের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক উজ্জ্বল প্রতীক।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিএনপি নেতার লাশ মিলল ব্রিজের নিচে

Next Post

দলীয় মনোনয়নে উচ্ছ্বসিত ফজলুর রহমান

Related Posts

ইউআইটিএস’র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
সারা বাংলা

ইউআইটিএস’র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন

খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে : সংস্কৃতিমন্ত্রী
সারা বাংলা

খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে : সংস্কৃতিমন্ত্রী

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

Next Post
দলীয় মনোনয়নে উচ্ছ্বসিত ফজলুর রহমান

দলীয় মনোনয়নে উচ্ছ্বসিত ফজলুর রহমান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET