বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জুলাইয়ে জোট সম্প্রসারণে এনসিপির দিকে বিএনপি–জামায়াতের নজর

Share Biz Online Share Biz Online
রবিবার, ৯ নভেম্বর ২০২৫.১১:৫৫ পূর্বাহ্ণ
বিভাগ - রাজনীতি, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জুলাইয়ে জোট সম্প্রসারণে এনসিপির দিকে বিএনপি–জামায়াতের নজর
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : নতুন করে আলোচনায় চলে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জানা গেছে, জুলাই অভ্যুত্থানের শক্তি হিসাবে বিএনপি এবং জামায়াত উভয় দলই এনসিপিকে তাদের নির্বাচনি জোটে পেতে মরিয়া। এজন্য দুদলের পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে নানামুখী যোগাযোগ চলছে।

তবে এমন জোট গঠনের অভিপ্রায় নেই এনসিপির। নির্বাচনে যা-ই হোক, এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে জোর প্রতিজ্ঞাবদ্ধ দলটি। বড় দলের সঙ্গে যোগ দিয়ে রাজনৈতিক স্বাতন্ত্র্য হারানোর নজির বাংলাদেশে কম নেই। পতিত ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হাসানুল হক ইনু কিংবা রাশেদ খান মেননই সবচেয়ে বড় উদাহরণ। তাদের পরিণতি বরণ করতে রাজি নয় এনসিপি।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা হাসানুল হক ইনু এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক সময় স্বাধীন বামপন্থি দলের জনপ্রিয় নেতা হিসাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। এরপর তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে জোট গঠন করেন। যার ফলে তাদের স্বতন্ত্র অবস্থান থেকে সরে আসতে হয়। গত ১৫ বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুণগানে মত্ত ছিলেন। যার ফলে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে দল দুটির আর কোনো আবেদনই নেই।

সেই ইতিহাস থেকেই শিক্ষা নিয়েছে এনসিপি। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করার বদলে যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতির শক্ত ভিত গড়ে তুলতে চাইছে দলটি।

গত শুক্রবার রাতে বিএনপির এক নেতার বাসায় এনসিপির প্রথম সারির কয়েকজন নেতার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানে এনসিপি নেতারা উল্লিখিত মতামত দেন।

তারা বলেন, আগামী নির্বাচনে ভোট যাই পাওয়া যাক এনসিপি রাজনীতির মধ্য দিয়ে টিকে থাকতে চায়। কোনো দলের লেজুড়বৃত্তি করে তারা রাজনীতি থেকে হারিয়ে যেতে চায় না।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিএনপির পক্ষ থেকে এনসিপিকে ৮ থেকে ১০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এনসিপি নেতারা এতে রাজি হননি।

তারা সাফ জানিয়ে দেন আসন্ন নির্বাচনের আগে কোনো দলের সঙ্গে জোটে যাচ্ছে না এনসিপি। এমনকি জামায়াত বা তৃতীয় কোনো রাজনৈতিক জোটও নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘বিএনপির পক্ষ থেকে দলের ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা পরিষ্কার করে বলেছি যখন কোনো ছোট দল অন্য কোনো বড় রাজনৈতিক দলে যোগ দেয় তখন তাদের মতাদর্শ হারিয়ে যায়।’

এরপরই ইনু-মেননের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ইনু-মেননের দলগুলো এর সবচেয়ে বড় উদাহরণ। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে জনগণের কাছে তারা আওয়ামী সরকারের আজ্ঞাবহ এবং গৃহপালিত দল হিসাবে পরিচিত হয়ে উঠেছিল। এনসিপি সেই একই ভুল পথে পা বাড়াবে না।’

সূত্র জানায়, বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয় দলই জুলাই অভ্যুত্থানের শক্তি হিসাবে এনসিপিকে জোটে পেতে মরিয়া। দুদলের পক্ষ থেকেই এনসিপির বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চলছে। কিন্তু বিদ্যমান বাস্তবতায় শুধু ক্ষমতার জন্য অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে বরং নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখার পক্ষে এনসিপি।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বিশৃঙ্খলা ৭৫০টিরও বেশি ফ্লাইট বাতিল

Next Post

রাশিয়ার টানা ৫০৩ হামলায় ইউক্রেনে নিহত ১১

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক
শীর্ষ খবর

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

Next Post
রাশিয়ার টানা ৫০৩ হামলায় ইউক্রেনে নিহত ১১

রাশিয়ার টানা ৫০৩ হামলায় ইউক্রেনে নিহত ১১

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET