শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভারত হারল ৯৩ রানে অলআউট হয়ে

Share Biz Online Share Biz Online
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫.৬:১৬ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভারত হারল ৯৩ রানে অলআউট হয়ে
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : শঙ্কাটা মধ্যাহ্ন বিরতির আগেই মাথাচাড়া দিয়ে উঠেছিল। ১০ রানে ২ উইকেট হারিয়ে ভারত প্রমাদ গুণছিল গেল বছর নিউজিল্যান্ড সিরিজের পুনরাবৃত্তির। শেষমেশ দক্ষিণ আফ্রিকা তাই করল। ভারতকে তাদেরই বিষে নীল করল রীতিমতো। সাইমন হারমার, কেশভ মহারাজদের স্পিনের ফাঁদে পড়ে ৯৩ রানে অলআউট হলো ভারত। আর তাতে মোটে ১২৩ রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকা জিতল ৩০ রানের ‘বিশাল’ ব্যবধানে।

অধিনায়ক শুবমান গিল আগেই ছিটকে গিয়েছিলেন ম্যাচ থেকে। ঘাড়ের ব্যথায় তিনি এখন আছেন হাসপাতালে। তাকে ছাড়াই ১২৪ রান তাড়া করতে নেমেছিল ভারত। তবে শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার ফিরে গিয়েছিলেন দলীয় ২ রানে। মার্কো ইয়ানসেনের বাড়তি গতিতে পরাস্ত হন যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল।

পরের কাজটা সেরেছেন স্পিনাররা। সাইমন হারমার নিয়েছেন ৪ উইকেট, দুটো উইকেট গেছে কেশভ মহারাজের দখলে, আর একটা উইকেট নিয়েছেন এইডেন মার্করাম।

স্পিন উৎসবের শুরুটা হয়েছে ধ্রুব জুরেলের বিদায় দিয়ে। হারমারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন তিনি। ঋষভ পান্ত ফিরতি ক্যাচ দেন তাকে। রবীন্দ্র জাদেজা একটা চেষ্টা করেছিলেন, তবে হারমারের শিকার হয়ে বিদায় নেন তিনিও।

এক পাশে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখছিলেন তিনে নামা ওয়াশিংটন সুন্দর। তবে তার ইনিংসের ইতি ঘটে মার্করামের শিকার বনে।

উইকেট পড়ে যাচ্ছে দেখে প্রতি আক্রমণ করতে চেয়েছিলেন অক্ষর পাটেল। কেশভ মহারাজের বলে দুই ছক্কা আর এক চার মেরে বসেছিলেন। তবে সেই ওভারেই তিনি বিদায় নেন টেম্বা বাভুমার হাতে ক্যাচ নিয়ে। পরের বলে মোহাম্মদ সিরাজ ক্যাচ দেন স্লিপে। আর তাতেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছিল মোটে ১৫৯ রান, যশপ্রীত বুমরাহ নিয়েছিলেন ৫ উইকেট। জবাবে ভারত লিড নিতে পারে মোটে ৩০ রানের। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান তুললে ভারতের সামনে ১২৪ রানের লক্ষ্য দাঁড়ায়।

তৃতীয় ইনিংস শেষে লক্ষ্যটাকে ছোটই মনে হচ্ছিল স্বাগতিকদের সামনে। তবে সেটাও তারা তাড়া করতে পারল না, ৯৩ রানে অলআউট হয়ে তারা ম্যাচটা হারল ৩০ রানে। এর ফলে দেশের মাটিতে শেষ চার টেস্টে হারের তেঁতো স্বাদ নিতে হলো ভারতকে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাবনায় গড়ে উঠছে আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট: গণশিক্ষা উপদেষ্টা

Next Post

ডেঙ্গুর ভয়াবহতায় বাড়ছে মৃত্যুর মিছিল

Related Posts

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
স্পোর্টস

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না
জাতীয়

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?
দিনের খবর

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?

Next Post
ডেঙ্গুর ভয়াবহতায় বাড়ছে মৃত্যুর মিছিল

ডেঙ্গুর ভয়াবহতায় বাড়ছে মৃত্যুর মিছিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET