শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভ্রমণ ও আতিথেয়তা শিল্পের স্বীকৃতি মঞ্চে গ্যালাক্সি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫.১১:৪৯ পূর্বাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভ্রমণ ও আতিথেয়তা শিল্পের স্বীকৃতি মঞ্চে গ্যালাক্সি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতের একমাত্র স্বীকৃত পুরস্কার আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি অ্যাওয়ার্ড (BTTHA) ২০২৫’-এর লিড স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ প্রতিষ্ঠান গ্যালাক্সি। একই সঙ্গে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এ আয়োজনের হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

দেশের অন্যতম ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এই পুরস্কার অনুষ্ঠানটি চলতি বছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল (১৭ ডিসেম্বর ২০২৫) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সংশ্লিষ্ট চুক্তিতে স্বাক্ষর করা হয়। বাংলাদেশ মনিটরের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। গ্যালাক্সি গ্রুপের পক্ষে লিড স্পন্সর চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ। অপরদিকে, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে হসপিটালিটি পার্টনার চুক্তিতে স্বাক্ষর করেন হোটেলটির জেনারেল ম্যানেজার ডেভিড ও’হ্যানলন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, গ্যালাক্সি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মতো প্রতিষ্ঠানের সম্পৃক্ততায় এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের মর্যাদা ও পরিসর আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে উৎকর্ষতা অর্জন এবং উত্তম চর্চা উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, পর্যটন ও আতিথেয়তা খাতে উদ্ভাবন, সেবার মান ও টেকসই উন্নয়নকে স্বীকৃতি প্রদানকারী একটি মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তারা আনন্দিত।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড ও’হ্যানলন বলেন, বিশ্বমানের আতিথেয়তা প্রদানের পাশাপাশি অসাধারণ অর্জনকে স্বীকৃতি দেয়—এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে পেরে তারা গর্বিত।

চলতি বছর মোট ২৫টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হবে। শুধুমাত্র আবেদনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। সমাজের বিভিন্ন স্তরের অভিজ্ঞ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল বিশেষজ্ঞদের মূল্যায়ন ও পাবলিক ভোটিংয়ের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করবেন।

এবার নতুন করে যুক্ত হয়েছে দুটি বিশেষ ক্যাটাগরি— ‘সর্বাধিক পর্যটনবান্ধব বিদেশি গন্তব্য’ এবং ‘বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় পর্যটন স্পট’। এসব ক্যাটাগরিতে সরাসরি পাবলিক ভোটিংয়ের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের পর্যটন ইকোসিস্টেমের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানানোর লক্ষ্যে বাংলাদেশ মনিটর ২০২৪ সালে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড চালু করে। প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবছর আরও বৃহত্তর পরিসরে এবং আন্তর্জাতিকভাবে দৃশ্যমান করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রামে আসা পণ্য অবৈধভাবে যাচ্ছে খোলাবাজারে

Next Post

শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৮ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

Related Posts

Trust Bank PSI
মূল্য সংবেদনশীল তথ্য

Trust-Bank PLC

EASTERN LUBRICANTS BLENDERS PLC.
মূল্য সংবেদনশীল তথ্য

EASTERN LUBRICANTS BLENDERS PLC

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন
করপোরেট কর্নার

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

Next Post
শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৮ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৮ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET