শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না

Share Biz News Share Biz News
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬.১:৩১ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নের ওপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এ আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, এ সময়ের মধ্যে ওয়াসা, রাজউক ও বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না। একই সঙ্গে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

রিট আবেদনে রিহ্যাবের পক্ষ থেকে জানানো হয়, নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হলে সেখানে বসবাসরত পরিবারগুলোর দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। পাশাপাশি নির্মাণকাজ বন্ধ হয়ে শ্রমিকসহ সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে যান এবং ডেভেলপাররা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই মানবিক দিক, বসবাসরত পরিবারগুলোর পানি ও বিদ্যুতের ওপর নির্ভরশীলতা এবং সম্ভাব্য ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অন্তর্বর্তী এ নিষেধাজ্ঞা দেন।

আদালতের আদেশে বলা হয়, আগামী ছয় মাস কোনো বিদ্যুৎ লাইন, পানির সংযোগ কিংবা অন্যান্য পরিষেবা বন্ধ করা যাবে না। এর ফলে সংশ্লিষ্ট ভবনের মালিক ও ডেভেলপাররা তাৎক্ষণিক  ভোগান্তি থেকে রক্ষা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত কয়েক মাসে রাজউক, ডেসকো, ডিপিডিসি ও অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার সহায়তায় রাজধানীর বিভিন্ন নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের এক হাজার ২০০টির বেশি বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করা হয়। এতে বহু নির্মাণ প্রকল্প কার্যত বন্ধ হয়ে পড়ে। ফলে ফ্ল্যাট হস্তান্তর ব্যাহত হয়, শ্রমিকরা বেকার হয়ে পড়েন এবং ডেভেলপাররা ব্যাংক ঋণ পরিশোধ ও গ্রাহকের সঙ্গে চুক্তি রক্ষা করতে হিমশিম খান। এসব বাস্তবতা তুলে ধরেই রিহ্যাব আদালতের শরণাপন্ন হয়।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

লেনদেন খরায় পুঁজিবাজার

Next Post

একনেক সভায় ৪৫১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

Related Posts

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

Next Post
একনেক সভায় ৪৫১৯১ কোটি  টাকার ২৫ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ৪৫১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET