নিজস্ব প্রতিবেদক: গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ নিয়ে ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো এই খাতে শীর্ষ অবস্থান ধরে রাখলো ব্যাংকটি। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার দাঁড়িয়েছে ১৭ দশমিক ০৩ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ। এর ফলে এ খাতে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।
ব্র্যাক ব্যাংকের এই উল্লেখযোগ্য সাফল্যের পেছনে রয়েছে শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং আধুনিক ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগ।
এই অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, ‘এই মাইলফলক শ্রেষ্ঠত্ব অর্জন, গভীর বাজার বিশ্লেষণ এবং দেশের আর্থিক ইকোসিস্টেমকে শক্তিশালী করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা অর্জনের পাশাপাশি সর্বোচ্চ মানের সেবা প্রদান করে যাচ্ছি—এতে আমরা গর্বিত।’
আর্থিক উদ্ভাবনে পথিকৃৎ হিসেবে ব্র্যাক ব্যাংক গ্রাহক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সমানভাবে সুবিধাজনক ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে দেশের ব্যাংকিং খাতে ধারাবাহিকভাবে নতুন নতুন বেঞ্চমার্ক স্থাপন করে চলেছে।
প্রিন্ট করুন











Discussion about this post