বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মুনাফায় ফিরছে এসিআই

আয় বেড়েছে ১৭.৭৪ শতাংশ

Share Biz News Share Biz News
রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬.১২:৫৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আয় বেড়েছে ১৭.৭৪ শতাংশ
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ের লোকসান কাটিয়ে এবার কোম্পানিটি মুনাফা অর্জন করেছে। এ সময়ে এসিআইয়ের মোট আয় বেড়েছে প্রায় ১৭ দশমিক ৭৪ শতাংশ।

কোম্পানিটির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রথমার্ধে এসিআইয়ের মোট রাজস্ব দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯৪ কোটি টাকা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৬ হাজার ৬২০ কোটি টাকা।

এই ছয় মাসে কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩০ কোটি ২০ লাখ টাকা। এর বিপরীতে আগের বছরের একই সময়ে কোম্পানিটিকে ৬৪ কোটি ৬০ লাখ টাকার লোকসান গুনতে হয়।

আয় বৃদ্ধির ফলে প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭৩ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৯৯ পয়সা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, এসিআইয়ের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৭০ পয়সা।

এর আগে সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে এসিআইয়ের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করে। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৪০ পয়সা, যা তার আগের অর্থবছরে ছিল ১৮ টাকা ২৫ পয়সা। একই সময়ে অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৯১ টাকা ৬৪ পয়সা।

এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকারীরা মোট ৩৫ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন, যার মধ্যে ২০ শতাংশ ছিল নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ।

পুঁজিবাজারে ১৯৭৬ সালে তালিকাভুক্ত হওয়া এসিআইয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে বর্তমানে জমা রয়েছে ৫৯১ কোটি ৬৫ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ৮ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ৮৪৩টি।

এর মধ্যে ৪৬ দশমিক ৮৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৪ দশমিক ৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে অবশিষ্ট ১৮ দশমিক ৭৩ শতাংশ শেয়ার।

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে ইম্পিরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (আইসিআই) বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং নামে একটি কোম্পানির যাত্রা শুরু করে। ১৯৮৭ সালে আনিস উদ দৌলা ইম্পিরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (আইসিআই) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। লোকসানে থাকা প্রতিষ্ঠানটিকে দুই বছরের মধ্যে লাভজনক করে তোলেন তিনি। পাঁচ বছরের মাথায় আইসিআই জানায়, তারা বিশ্বব্যাপী তাদের ছোট ব্যবসা বন্ধ করে দেবে। তখন আনিস উদ দৌলা আইসিআইয়ের বাংলাদেশের ব্যবসা কিনে নেন। আইসিআইয়ের সঙ্গে মিলিয়ে নতুন করে কোম্পানির নাম রাখা হয় এসিআই। তারপর চেয়ারম্যান আনিস উদ দৌলার নেতৃত্বে এসিআই বড় হয়েছে। বর্তমানে তার দুই সন্তানের নেতৃত্বে এসিআই আরও বড় হচ্ছে। এসিআই গ্রুপের ওষুধ, কৃষি, অটোমোবাইল, ভোগ্যপণ্য, সুপার স্টোর ও এভিয়েশনের ব্যবসা আছে। অনেক পণ্যের বাজারেই তারা শীর্ষস্থানীয়। সব মিলিয়ে এসিআইয়ের কোম্পানির সংখ্যা ১৮। তারা যৌথ বিনিয়োগে আছে পাঁচটি কোম্পানিতে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর

Next Post

স্বার্থপর এক জাতিতে পরিণত হচ্ছি আমরা!

Related Posts

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন
করপোরেট কর্নার

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
করপোরেট কর্নার

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next Post

স্বার্থপর এক জাতিতে পরিণত হচ্ছি আমরা!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET