বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
১১ চৈত্র ১৪৩২ | ৭ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের ওপর ভর করে বেড়েছে লেনদেন

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬.১:০১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সূচকের পতনেও বেড়েছে লেনদেন
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধিতে লেনদেনের পরিমাণ বেড়েছে পুঁজিবাজারে। ঈদের পর প্রথম কার্যদিবসে বাজারে দরপতন হলেও দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখিতার দেখা গেছে। গতকাল বুধবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান রয়েছে। এরপরও কমেছে মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এর আগে ঈদের ছুটি শুরুর আগে শেষ কার্যদিবসে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা দেখা যায়। তবে ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে দরপতন হয়।

এ পরিস্থিতিতে গতকাল বুধবার ডিএসইতে লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় চলে আসে। ফলে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। তবে শেষ ঘণ্টার লেনদেনে দাম বাড়ার তালিকায় চলে আসে বেশিরভাগ প্রতিষ্ঠান। এতে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১০২টির। আর ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৩৬টির দাম কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৬০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩টির এবং সাতটির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৯টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৩টির এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত ১৯টি মিউচুয়াল ফান্ডেরই দাম বাড়ার বিপরীতে আটটির দাম কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় আট পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯ পয়েন্টে উঠে এসেছে।

সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬০৩ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৯২ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১১১ কোটি ৩৪ লাখ টাকা।

এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে একমি পেস্টিসাইডের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ১১ লাখ টাকার। ১৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑসানলাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, সামিট এলায়েন্স পোর্ট, ইনটেক লিমিটেড, সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং রানার অটোমোবাইল।

অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৮ কোটি ৭৯ লাখ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে স্বাভাবিকভাবেই কিছুটা দরপতন দেখা গেলেও দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঘুরে দাঁড়ানো বাজারে বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর বৃদ্ধি এবং লেনদেনের পরিমাণ বাড়াÑদুটিই বাজারে ইতিবাচক প্রবণতার প্রতিফলন।

তারা আরও বলেন, বাজারে নতুন করে ক্রেতা সক্রিয় হওয়ায় লেনদেনে গতি ফিরেছে। বিশেষ করে মৌলভিত্তি ভালো কোম্পানির শেয়ারে আগ্রহ বাড়ছে, যা বাজারকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। তবে এই ঊর্ধ্বমুখী ধারা টেকসই করতে হলে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা, নীতিগত স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো জরুরি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঘরে মশার কয়েলের বিষ গিলছে কোটি মানুষ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

Next Post

ডমিনেজ স্টিলের কারখানা পরিদর্শনে হতাশ ডিএসই!

Related Posts

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
জাতীয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

অর্থ ও বাণিজ্য

৮ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা

অর্থ ও বাণিজ্য

উন্নয়নশীল দেশের জন্য এডিবির বিশেষ ঋণ সহায়তা

Next Post
ডমিনেজ স্টিলের কারখানা পরিদর্শনে হতাশ ডিএসই!

ডমিনেজ স্টিলের কারখানা পরিদর্শনে হতাশ ডিএসই!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

৮ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা

উন্নয়নশীল দেশের জন্য এডিবির বিশেষ ঋণ সহায়তা

ডমিনেজ স্টিলের কারখানা পরিদর্শনে হতাশ ডিএসই!

ডমিনেজ স্টিলের কারখানা পরিদর্শনে হতাশ ডিএসই!

সূচকের পতনেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের ওপর ভর করে বেড়েছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET