শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
২৮ চৈত্র ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

রাজউকে ওমর ফারুককে ঘিরে ঘুষ বাণিজ্য

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬.১:১০ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
রাজউকে ওমর ফারুককে ঘিরে ঘুষ বাণিজ্য
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র উত্তরা জোন-১-এ কর্মরত প্রধান ইমারত পরিদর্শক ওমর ফারুককে ঘিরে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব খাটানো, ঘুষ বাণিজ্য এবং অবৈধ স্থাপনা অনুমোদনের মাধ্যমে একটি সংঘবদ্ধ অনিয়মের চক্র গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র, নথিপত্র ও ভুক্তভোগীদের বক্তব্য বিশ্লেষণে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানা যায়।

অভিযোগ রয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ লঙ্ঘন করে তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করেন এবং দাপ্তরিক ক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন ফাইল দীর্ঘদিন আটকে রেখে অর্থ আদায় করেন। নিয়মবহির্ভূত স্থাপনার নকশা অনুমোদন, পরিদর্শন প্রতিবেদনে অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে মৌখিক ছাড় দেওয়ার অভিযোগও উঠে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, উত্তরা অঞ্চলের থাজীপুর, সারাবো ও কুনিয়া মৌজাসহ বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ স্থাপনার নকশা অনুমোদনের ক্ষেত্রে অর্থ লেনদেনকে কার্যত একটি অলিখিত শর্তে পরিণত করা হয়েছে। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর কুনিয়া মৌজায় একটি অবৈধ নির্মাণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো অনিয়মের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, প্ল্যান অনুমোদন থেকে শুরু করে পরিদর্শন রিপোর্ট ও ফাইল নিষ্পত্তির প্রতিটি ধাপেই অনৈতিক অর্থ দাবি করা হয়। নির্ধারিত অর্থ প্রদান না করলে ফাইল জটিল করে ফেলা, বিলম্ব সৃষ্টি এবং হয়রানির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

চাকরিজীবনের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, ওমর ফারুক ২০১৮ সালে ইমারত পরিদর্শক হিসেবে রাজউকে যোগদান করেন। একই সময়ে মংলা পোর্ট কর্তৃপক্ষেও চাকরিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পরবর্তীতে ২০২৩ সালে প্রধান ইমারত পরিদর্শক পদে পুনরায় নিয়োগ পান। এই সময়ের মধ্যে দায়িত্বে না থেকেও বেতন-ভাতা প্রাপ্তির দাবিতে রাজউকের বিরুদ্ধে মামলা করার ঘটনাও সামনে এসেছে, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এছাড়া এক পর্যায়ে তাকে স্ট্যান্ড রিলিজ করা এবং গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার অভিযোগে গাজীপুরে বদলি করার তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফ্ল্যাট, প্লটসহ উল্লেখযোগ্য সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও আঞ্চলিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠে এসেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওমর ফারুক। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো সঠিক নয়, এটি একটি ষড়যন্ত্র।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযোগ শুধু একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, বরং নগর পরিকল্পনা ও নিরাপদ অবকাঠামো উন্নয়নের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তারা মনে করছেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

Next Post

মধুখালীতে অপসাংবাদিকদের হয়রানির শিকার পরিবারের মানববন্ধন

Related Posts

মধুখালীতে অপসাংবাদিকদের হয়রানির শিকার পরিবারের মানববন্ধন
সারা বাংলা

মধুখালীতে অপসাংবাদিকদের হয়রানির শিকার পরিবারের মানববন্ধন

মনোহরদী উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
সারা বাংলা

মনোহরদী উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

শহীদ তাজউদ্দীন মেডিকেল পরিচালকের অপসারণ দাবি
সারা বাংলা

শহীদ তাজউদ্দীন মেডিকেল পরিচালকের অপসারণ দাবি

Next Post
মধুখালীতে অপসাংবাদিকদের হয়রানির শিকার পরিবারের মানববন্ধন

মধুখালীতে অপসাংবাদিকদের হয়রানির শিকার পরিবারের মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সংকটপূর্ণ সময় পার করছে দেশের তৈরি পোশাক খাত

সংকটপূর্ণ সময় পার করছে দেশের তৈরি পোশাক খাত

মধুখালীতে অপসাংবাদিকদের হয়রানির শিকার পরিবারের মানববন্ধন

মধুখালীতে অপসাংবাদিকদের হয়রানির শিকার পরিবারের মানববন্ধন

রাজউকে ওমর ফারুককে ঘিরে ঘুষ বাণিজ্য

রাজউকে ওমর ফারুককে ঘিরে ঘুষ বাণিজ্য

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

বিএসইসির অসহযোগিতায় দাঁড়াতে পারছে না রিং শাইন

বিএসইসির অসহযোগিতায় দাঁড়াতে পারছে না রিং শাইন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET