শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বেড়েছে সূচক ও লেনদেন

পুঁজিবাজারে বিমা খাতের দাপট

Share Biz News Share Biz News
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬.১২:৪১ পূর্বাহ্ণ
বিভাগ - পুঁজিবাজার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর দেশের পুঁজিবাজারে দর বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাতের কোম্পানিগুলো। বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ার দর বাড়ায় সার্বিক বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের গতি।
গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সবকটি বিমা কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এতে সার্বিকভাবে দর বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি প্রধান মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দর বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমার মাধ্যমে। এতে লেনদেনের শুরুতেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। তবে লেনদেনের সময় আধাঘণ্টা গড়ানোর আগেই দর বাড়তে থাকে বিমা কোম্পানির শেয়ারের।
লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিমা কোম্পানির শেয়ারদর বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। লেনদেনের শেষ পর্যন্ত এই ধরা অব্যাহত থাকে। ফলে প্রায় সবকটি বিমা কোম্পানির শেয়ারদর বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকা বড় হয়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দর বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ১৪৫টির। আর ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বিমা খাতের ৫৬টি কোম্পানির শেয়ারদর বাড়ার বিপরীতে মাত্র দুটির দর কমেছে।
ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৭৩টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৫০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২০টির এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৫২টির এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে সাতটির দাম বেড়েছে এবং সাতটির দর কমেছে ও ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ বিমা কোম্পানির শেয়ারদর বাড়ার বিষয়ে ডিএসইর এক সদস্য বলেন, বিমা কোম্পানিগুলোর ২০২৫ হিসাব বছর শেষ হয়েছে। কোম্পানিগুলো এখন এই হিসাব বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। এ কারণে হয়তো এই খাতে বিনিয়োগকারীদের একটি অংশের আগ্রহ বেড়েছে। সে কারণে এই দর বাড়ার প্রবণতা দেখা গেছে। তবে একদিনের দর বাড়ার চিত্র দেখেই সবকিছু জাজমেন্ট করা ঠিক হবে না।
তিনি বলেন, বাজার এখন অনেক অস্থির আচরণ করছে। তাই বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। বাজারে এখন বিনিয়োগযোগ্য অনেক শেয়ার রয়েছে। কোম্পানির সার্বিক চিত্র ভালোভাবে পর্যালোচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত। ভালো কোম্পানি বাছাই করে বিনিয়োগ করতে পারলে এই বাজার থেকে ভালো মুনাফা পাওয়া সম্ভব।
এদিকে দর বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬১ পয়েন্টে নেমে গেছে।
প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬০ কোটি ২৪ লাখ টাকা।
এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৮৮ লাখ টাকার। ২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইড।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑলাভেলো আইসক্রিম, প্যারামাউন্ট টেক্সটাইল, কেডিএস অ্যাকসেসরিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডমিনেজ স্টিল বিল্ডিং, বিডিকম অনলাইন এবং গোল্ডেন সন।
অন্য বাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে দশমিক ৯৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৯ প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১০ কোটি ৫৭ লাখ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিমা কোম্পানিগুলোর হিসাব বছর শেষ হয় ডিসেম্বরে। সামনে কোম্পানিগুলোর ২০২৫ সালের সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসবে। এ কারণেই হয়তো বিমা খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এতে দামেও ইতিবাচক প্রভাব পড়েছে।
তারা বলছেন, হঠাৎ কোনো কোম্পানির শেয়ার দাম বাড়লেই বিনিয়োগকারীদের সেই শেয়ারে ঝুঁকে পড়া উচিত নয়। বিনিয়োগের আগে অবশ্যই সার্বিক তথ্য ভালো করে পর্যালোচনা করা উচিত। সঠিকভাবে তথ্য পর্যালোচনা করে বিনিয়োগ করতে পারলে শেয়ারবাজার থেকে ভালো মুনাফা পাওয়া সম্ভব। অপরদিকে ভুল সিদ্ধান্ত নিলে লোকসানের মধ্যে পড়ে বিনিয়োগ করা পুঁজি হারাতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা

Next Post

ফের অস্থির ইসলামী ব্যাংক, ছুটিতে এমডি

Related Posts

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

Next Post

ফের অস্থির ইসলামী ব্যাংক, ছুটিতে এমডি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET