শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫

ব্যবসায়িক সাফল্যে ১৮৮ প্লাজা ও কর্মকর্তা সম্মানিত

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬.১:১৬ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্যবসায়িক সাফল্যে ১৮৮ প্লাজা ও কর্মকর্তা সম্মানিত
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন-এর পণ্য বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮টি প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ১৬০টি ওয়ালটন প্লাজা এবং ২৮ জন কর্মকর্তা ‘বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড’ সম্মাননা লাভ করেন।

গত রোববার রাজধানীতে আয়োজিত ‘ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’-এ সেরা প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে চলতি বছরেও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিক্রয় ও মুনাফার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এস এম মাহবুবুল আলম, ম্যানেজিং ডিরেক্টর, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচ শতাধিক কর্মকর্তা অংশ নেন। তাদের উপস্থিতিতে ওয়ালটন করপোরেট প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ওয়ালটনের সবচেয়ে শক্তিশালী সেলস প্ল্যাটফর্ম এখন প্লাজা নেটওয়ার্ক, যা পণ্যের বিক্রয় ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বিক্রয় বৃদ্ধিতে উদ্ভাবনী কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ওয়ালটনের অগ্রযাত্রায় সারাদেশে বিস্তৃত প্লাজাগুলোর অবদান উল্লেখযোগ্য। এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এস এম মাহবুবুল আলম বলেন, দেশের সর্ববৃহৎ সেলস নেটওয়ার্ক হিসেবে ওয়ালটন প্লাজার অবস্থান একটি বড় অর্জন। ক্রেতাদের আস্থা বজায় রাখার পাশাপাশি আগামী অর্থবছরের জন্য বিক্রয়, কালেকশন ও মুনাফার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগও ঘোষণা করা হয়।

এছাড়া বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।

দিনব্যাপী এই আয়োজন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

Next Post

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

Related Posts

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ
করপোরেট কর্নার

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বর্ণিল বৈশাখী উৎসব
করপোরেট কর্নার

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বর্ণিল বৈশাখী উৎসব

ইস্টার্ন ব্যাংকের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি
করপোরেট কর্নার

ইস্টার্ন ব্যাংকের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি

Next Post
গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET