শেয়ার বিজ ডেস্ক: সড়কে নিরাপদ ও সচেতন ড্রাইভিং নিশ্চিত করতে প্রযুক্তি ব্র্যান্ড ব্লিসবন্ড বাংলাদেশের বাজারে এনেছে আধুনিক প্রযুক্তিনির্ভর কার এক্সেসরিজের নতুন সিরিজ। গাড়ি চালকদের সুবিধা ও নিরাপত্তা বাড়াতে এসব ডিভাইসে যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তি ও স্মার্ট ফিচার। দেশের অন্যতম প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইট এবং পার্টনার রিটেইল শপে এসব পণ্য পাওয়া যাচ্ছে। প্রতিটি ডিভাইসেই থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি সুবিধা।
উচ্চমানের ভিডিও রেকর্ডিং সুবিধাসম্পন্ন ব্লিসবন্ড কার ডিভিআর এফ১ যাত্রাপথের গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণে সক্ষম। এতে রয়েছে ফ্রন্টে ৪কে আলট্রা এইচডি ও রিয়ারে ১০৮০পি ডুয়াল ক্যামেরা সুবিধা। নাইট ভিশন, ওয়াই-ফাই কানেক্টিভিটি ও জিপিএস ট্র্যাকিং ছাড়াও এতে রয়েছে জি-সেন্সর, যা জরুরি মুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও লক করে রাখে।
উন্নত প্রযুক্তিনির্ভর কার ডিভিআর এক্স২৫ পরিষ্কার ভিডিও রেকর্ডিং ও প্রশস্ত ভিউ অ্যাঙ্গেলের মাধ্যমে সড়কে পূর্ণাঙ্গ নজরদারি নিশ্চিত করে। দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য সংরক্ষণে এটি কার্যকর ভূমিকা রাখে। টেকসই গঠন ও ধারাবাহিক রেকর্ডিং সুবিধার কারণে এটি নিরাপত্তাসচেতন চালকদের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন কার ডিভিআর এ২০-তে রয়েছে ৯.৬৬ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে। এতে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় ৪কে ও ২কে এইচডিআর রেকর্ডিং সুবিধা এবং ১৪০ ডিগ্রি আলট্রা-ওয়াইড ভিউ রয়েছে। নাইট ও রেইন ভিশন, জিপিএস, ওয়াই-ফাই এবং ২৪ ঘণ্টা পার্কিং মনিটরিং সুবিধাও যুক্ত করা হয়েছে।
ড্রাইভিংয়ের সময় স্মার্টফোন ব্যবহারে সুবিধা দিতে ব্লিসবন্ড এনেছে ওয়্যারলেস চার্জিং কার মাউন্ট জেকে ৬৮৬। এতে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং, শক্তিশালী মেকানিক্যাল ক্ল্যাম্প এবং ৮ স্তরের সুরক্ষা ব্যবস্থা।
গাড়ির ভেতরের পরিবেশ সতেজ রাখতে এডি০২ মডেলের অ্যারোমা ডিফিউজার এনেছে ব্লিসবন্ড। ন্যানো-মিস্ট প্রযুক্তি ও স্মার্ট সেন্সর সুবিধার মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং দীর্ঘস্থায়ী সুগন্ধ ছড়িয়ে দেয়।
গাড়ির ভেতর পরিষ্কারের জন্য ভিসি-৫ মডেলের ভ্যাকুয়াম ক্লিনার এনেছে প্রতিষ্ঠানটি। এটি ভ্যাকুয়াম, ব্লোয়ার ও পাম্প—এই তিনটি ফাংশনে কাজ করতে সক্ষম। শক্তিশালী ব্যাটারি ও কমপ্যাক্ট ডিজাইন এটিকে আরও ব্যবহারবান্ধব করেছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত টায়ার ইনফ্লেশন নিশ্চিত করতে এপি৫ মডেলের ফাস্ট ইনফ্লেটর এনেছে ব্লিসবন্ড। এতে সর্বোচ্চ ১৫০ পিএসআই চাপ ক্ষমতা, ডিজিটাল প্রেশার মনিটরিং, এলইডি লাইট এবং রিচার্জেবল ব্যাটারি রয়েছে।
এছাড়া ব্লিসবন্ডের কার ফোন হোল্ডার, এয়ার পিউরিফায়ারসহ আরও বেশ কিছু আধুনিক ডিভাইসও দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এসব পণ্য গাড়ি ব্যবহারকারীদের নিরাপত্তা ও আরামদায়ক অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
প্রিন্ট করুন










Discussion about this post