চট্টগ্রাম ব্যুরো: দেশে অস্থিতিশীলতা তৈরি করে কেউ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, বিএনপির বর্তমান রাজনৈতিক দর্শন হচ্ছে রংধনু জাতি গঠন, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মানুষ সমান মর্যাদায় সহাবস্থান করবে। সব নাগরিককে সমান অধিকার দিয়েছে বাংলাদেশের সংবিধান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ ীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়-ভিত্তিক প্রথম কেন্দ ীয় মন্দির এবং প্রথম ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কিন্তু দেশে অস্থিতিশীলতা তৈরি করে কেউ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগতরা ঢুকতে না পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, চবি উপ-উপাচার্য (একাডেমিক), অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকসহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন











Discussion about this post