রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | ৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে বিপাকে নিট শিল্প: বিকেএমইএ

Share Biz News Share Biz News
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬.১:১৫ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে বিপাকে নিট শিল্প: বিকেএমইএ
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের সংকট এবং চলমান লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিভিন্ন শিলগু এলাকায় প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। পরশু দিন আশুলিয়ায় দিনের বেলায় ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ ছিল না। একটি কারখানা দিনের বেলায় সাধারণত ১০ ঘণ্টা কার্যক্রম চালায়। বিশেষ করে ভালুকা, শ্রীপুর বা রাজেন্দ্রপুরের মতো পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় লোডশেডিংয়ের সমস্যা আরও প্রকট।
গতকাল শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সপো (বিটিকেজি এক্সপো) উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিকেএমইএ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
মোহাম্মদ হাতেম বলেন, কয়েক বছর ধরে শিল্পকারখানাগুলো তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। তাই রপ্তানিও প্রতি মাসে একটু একটু করে কমছে। অনেক কারখানা তাদের ৫০ থেকে ৬০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। পূর্ণ সক্ষমতায় উৎপাদন করা গেলে এই খাতে রপ্তানি আয় বছরে ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারত।
তিনি বলেন, ‘উৎপাদন খরচ বাড়লেও ক্রেতাদের কাছ থেকে বাড়তি মূল্য আদায় করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন বিদেশি সংস্থা শ্রম আইন ও শ্রমিকদের অধিকার নিশ্চিতে আমাদের ওপর নজরদারি চালায়। তবে ক্রেতারা আমাদের ন্যায্য মূল্য দিচ্ছেন কি না, সে বিষয় নিয়ে কেউ তদারকি করছে না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ও বিটিকেজি এক্সপোর আহ্বায়ক ফজলে শামীম এহসান এবং ইনফরচেইন ডিজিটাল টেকনোলজির নির্বাহী পরিচালক স্পেন্সার লিন। বিকেএমইএ ও ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি যৌথভাবে এই বিটিকেজি এক্সপোর আয়োজন করেছে।
আগামী বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তৈরি পোশাকশিল্পের যন্ত্র ও প্রযুত্তিদ্ধ নিয়ে এই প্রদর্শনী শুরু হবে। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ২ মে পর্যন্ত।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিমানের প্রধান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

Next Post

সংকটে রাষ্ট্রায়ত্ত চিনিকল উৎপাদন লক্ষ্যমাত্রা অপূর্ণ

Related Posts

৬ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া ঝুলে আছে
শীর্ষ খবর

দিনের খবর

বিমানের প্রধান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

Next Post
সংকটে রাষ্ট্রায়ত্ত চিনিকল উৎপাদন লক্ষ্যমাত্রা অপূর্ণ

সংকটে রাষ্ট্রায়ত্ত চিনিকল উৎপাদন লক্ষ্যমাত্রা অপূর্ণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া ঝুলে আছে

৬ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া ঝুলে আছে

সংকটে রাষ্ট্রায়ত্ত চিনিকল উৎপাদন লক্ষ্যমাত্রা অপূর্ণ

সংকটে রাষ্ট্রায়ত্ত চিনিকল উৎপাদন লক্ষ্যমাত্রা অপূর্ণ

জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে বিপাকে নিট শিল্প: বিকেএমইএ

জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে বিপাকে নিট শিল্প: বিকেএমইএ

বিমানের প্রধান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

বিমানের প্রধান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

ডিএসইর বাজার মূলধন বাড়ল এক হাজার ৯১৯ কোটি টাকা

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET