সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | ১০ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ: বৈশ্বিক বাণিজ্যে দক্ষতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বারোপ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬.৪:৩৬ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ: বৈশ্বিক বাণিজ্যে দক্ষতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বারোপ
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: নিয়মিত আপডেট ও সক্ষমতা বৃদ্ধিকে আন্তর্জাতিক বাণিজ্যে কার্যকর অংশগ্রহণের চাবিকাঠি হিসেবে দেখছেন বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকোয়ারমেন্ট’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও’র নিয়ম-কানুন মেনে চলা, হালনাগাদ থাকা এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সমন্বয় রক্ষা করতে নোটিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তিনি বলেন, এটি ডব্লিউটিও’র টুলবক্সেরও একটি গুরুত্বপূর্ণ অংশ, যা যথাযথভাবে অনুসরণ করা গেলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের অংশগ্রহণ আরও কার্যকর হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করাই হবে এ প্রশিক্ষণের মূল সাফল্য।

মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আইটিটিসি’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গৃহীত এ উদ্যোগ দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে, যাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ডব্লিউটিও-সম্পর্কিত দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকতে পারেন।

তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিক সম্প্রদায় সম্মিলিতভাবে যে বাণিজ্য কাঠামো গড়ে তুলেছে, তা আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা থাকা জরুরি।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম খান।

এছাড়াও ডব্লিউটিও’র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের হেড অব কাউন্সিলর আইটিটিসি ওসমান আলী খিলজি এবং ডব্লিউটিও’র সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপ, সেন্ট্রাল এশিয়া ও ককেশাস অঞ্চলের হেড অব কাউন্সিলর ড. কেঞ্জা লি মেনটেক বক্তব্য দেন।

চার দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। এতে ডব্লিউটিও-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক সেশনে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হরমুজ খুলতে ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব

Related Posts

গ্যাস সংকট মোকাবিলায় মা-বোনদের এলপিজি কার্ড দেবে সরকার
জাতীয়

গ্যাস সংকট মোকাবিলায় মা-বোনদের এলপিজি কার্ড দেবে সরকার

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা রূপালী ইন্স্যুরেন্সের
অর্থ ও বাণিজ্য

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা রূপালী ইন্স্যুরেন্সের

৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা ব্র্যাক ব্যাংকের
অর্থ ও বাণিজ্য

৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা ব্র্যাক ব্যাংকের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ: বৈশ্বিক বাণিজ্যে দক্ষতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বারোপ

ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ: বৈশ্বিক বাণিজ্যে দক্ষতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বারোপ

ইরানি জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাবের আহ্বান তেহরানের

হরমুজ খুলতে ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব

গ্যাস সংকট মোকাবিলায় মা-বোনদের এলপিজি কার্ড দেবে সরকার

গ্যাস সংকট মোকাবিলায় মা-বোনদের এলপিজি কার্ড দেবে সরকার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: ভ্রমণ ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: ভ্রমণ ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা রূপালী ইন্স্যুরেন্সের

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা রূপালী ইন্স্যুরেন্সের




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET