মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ক্রড অয়েল সংকট কাটিয়ে উৎপাদনে ইস্টার্ন রিফাইনারি

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৫ মে ২০২৬.১২:৩২ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সীমিত সক্ষমতায় চলছে ইস্টার্ন রিফাইনারি মন্ত্রণালয়
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

চট্টগ্রাম ব্যুরো: ক্রড অয়েল সংকট কাটিয়ে প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির কার্যক্রম। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম আবার শুরু হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে পুরো রিফাইনারির কার্যক্রমে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।
ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। ওই জাহাজ থেকে তেল খালাসের পর ৭ মে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম আবার চালু হবে। শিগগির ক্রুড অয়েল সংকট হওয়ার আশঙ্কা নেই। এই জাহাজের ক্রুড অয়েল পরিশোধন কার্যক্রম শেষ হওয়ার আগেই নতুন করে আরও ক্রুড অয়েল আমদানি করা হচ্ছে। কার্যক্রম চালুর পর স্বাভাবিক সময়ের মতো ক্রুড অয়েল আসতে থাকবে।
এর আগে ক্রুড অয়েল সংকটে গত ১৪ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর এটি প্রথম ঘটনা। ক্রুড অয়েল সংকটে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের জন্য সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাত থেকে মারবান ক্রুড অয়েল আমদানি করা হয়। চাহিদার ভিত্তিতে দুটি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ১৫ লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয়। কিন্তু ইরান যুদ্ধের কারণে ক্রুড অয়েল আমদানি বন্ধ হয়ে যায়। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আনা সম্ভব হয়নি। এতে ক্রুড অয়েল সংকটে বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির অপারেশন কার্যক্রম। এ অবস্থায় বিকল্প উপায়ে সৌদি আরব থেকে হরমুজ প্রণালির পরিবর্তে লোহিত সাগর দিয়ে এক লাখ টন ক্রুড অয়েল আমদানির কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। গত ২১ এপ্রিল এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। জাহাজটি মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
বিপিসির আমদানি করা ক্রুড অয়েল পরিবহনের কাজ করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (চাটারিং অ্যান্ড ট্রাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান জানান, দেশের জ্বালানি সংকট নিরসনে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজে করে এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হচ্ছে। তেল বোঝাই করার পর জাহাজটি ২১ এপ্রিল সৌদির স্থানীয় সময় রাত ৩টায় (বাংলাদেশ সময় ভোর ৬টা) ইয়ানবু বন্দর থেকে রওনা দিয়েছে। ৫ মে মধ্যরাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে। এরপর ৬ মে জাহাজটি থেকে তেল খালাস শুরু হবে। চলতি মাসের ২২ অথবা ২৩ তারিখে আরও এক লাখ টন ক্রুড অয়েল একটি জাহাজ দেশে আসার শিডিউল রয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে এই তেলগুলো আমদানি করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে তেল লোড করার পর আগামী ১০ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। ২২ অথবা ২৩ মে জাহাজটি বন্দরে এসে পৌঁছাবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শ্রমিকদের বিভিন্ন ফান্ডের কোটি টাকা আত্মসাৎ

Next Post

বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু

Related Posts

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
দিনের খবর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত
শীর্ষ খবর

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ
শীর্ষ খবর

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

Next Post
চট্টগ্রামে ‘গার্মেন্টস ভিলেজ’ গড়তে জমি চায় বিজিএমইএ

বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET