শেয়ার বিজ ডেস্ক: বসুন্ধরা টয়লেট্রিজ-এর সকল পণ্যসামগ্রী এখন থেকে দেশের জনপ্রিয় রিটেইল চেইন মিনা বাজার-এর সব আউটলেটে পাওয়া যাচ্ছে। এর ফলে ক্রেতারা এখন আরও সহজে ও সুবিধাজনকভাবে বসুন্ধরা টয়লেট্রিজের বিভিন্ন পণ্য সংগ্রহ করতে পারবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর সিমান্ত স্কয়ার-এ অবস্থিত মিনা বাজার আউটলেটে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে দেশের ভোক্তাদের কাছে মানসম্মত ও বিশ্বস্ত টয়লেট্রিজ পণ্য আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি আধুনিক রিটেইল সেবার মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় নতুন মাত্রার সুবিধা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ সেলস অফিসার (সিএসও) মোঃ মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, ম্যানেজার (সেলস মডার্ন ট্রেড) মো. ওবায়দুর রহমান এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়েব মাহমুদসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা।
মিনা বাজারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারিদুর রেজা এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অফারের অংশ হিসেবে মিনা বাজারের সব আউটলেটে বসুন্ধরা টয়লেট্রিজের নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। তবে এ অফার নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
প্রিন্ট করুন










Discussion about this post