বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৬ মে ২০২৬.৪:৪৫ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে : অর্থমন্ত্রী
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: বিগত সরকারগুলো দেশের অর্থনীতিকে ঋণাত্মক অবস্থায় রেখে বিদায় নিয়েছে এবং সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরি।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হয়েছে। জ্বালানি খাতে আগামী অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ খাত ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধে দুই মাসে আরও প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সব মিলিয়ে জাতীয় অর্থনীতি ভালো অবস্থানে নেই। তবে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারে।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাতে বরাদ্দের বড় অংশ লুটপাট হয়েছে। বর্তমান সরকার শুধু বরাদ্দ দিয়েই দায় সারবে না, বরং সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবে মেডিক্যাল কলেজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগ্যতা ছাড়া ভর্তি হলে প্রতিষ্ঠানের মান নষ্ট হয়। তাই স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সরকার কোনো খাতে সরাসরি হস্তক্ষেপ করে না, কারণ অতিরিক্ত হস্তক্ষেপে প্রতিষ্ঠানের পেশাদারিত্ব নষ্ট হয়। শিক্ষার মান রক্ষা করতে না পারলে পুরো রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে।

মেডিক্যাল শিক্ষার মান রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, পর্যাপ্ত ফ্যাকাল্টি ও অবকাঠামো নিশ্চিত না করে আসনসংখ্যা না বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ইউনিভার্সাল হেলথ কেয়ার’ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার কাজ করছে। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতা থাকলে বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে, যেখানে রোগীর বিল সরকার পরিশোধ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন। আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ প্রফেসর অসীম বড়ুয়া।

পরে মন্ত্রী নগরীর আগ্রাবাদ মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করল সাচিন

Next Post

নবীগঞ্জে পুকুর রক্ষা আন্দোলনের তৃতীয় পরামর্শ সভা

Related Posts

ডিসেম্বরে রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে
অর্থ ও বাণিজ্য

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে ডলারের দাপট, বাড়ছে আমদানি ব্যয়ের শঙ্কা

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান
অর্থ ও বাণিজ্য

সূচকের উত্থানে চাঙা পুঁজিবাজার, বেড়েছে লেনদেন

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন
অর্থ ও বাণিজ্য

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন

Next Post
নবীগঞ্জে পুকুর রক্ষা আন্দোলনের তৃতীয় পরামর্শ সভা

নবীগঞ্জে পুকুর রক্ষা আন্দোলনের তৃতীয় পরামর্শ সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে ডলারের দাপট, বাড়ছে আমদানি ব্যয়ের শঙ্কা

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান

সূচকের উত্থানে চাঙা পুঁজিবাজার, বেড়েছে লেনদেন

বেইজিং বৈঠকে পুতিন-শি, রাশিয়া-চীন সম্পর্ক আরও গভীরের ইঙ্গিত

বেইজিং বৈঠকে পুতিন-শি, রাশিয়া-চীন সম্পর্ক আরও গভীরের ইঙ্গিত

সিলেটে ইতিহাস, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

সিলেটে ইতিহাস, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET