রবিবার, ২৪ মে, ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৭ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পুঁজিবাজারে বড় উত্থান বেড়েছে লেনদেন

Share Biz News Share Biz News
রবিবার, ২৪ মে ২০২৬.২:১৩ পূর্বাহ্ণ
বিভাগ - পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহার ছুটির আগে গতকাল শনিবার সরকারি আদেশ অনুযায়ী দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিশেষ দিনের লেনদেনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ওইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকে বড় উত্থান হয়েছে। পাশাপাশি বেড়েছে ঢাকার এই পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল সকাল ১০টায় লেনদেনের শুরুতেই অধিকাংশ শেয়ার ও ইউনিট দর বৃদ্ধির তালিকায় নাম লেখায়। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। এতে দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৭টির, বিপরীতে কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির দর।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৯০২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৬৮ লাখ টাকা।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছে। এক্সচেঞ্জটিতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর। এদিন এই বাজারে মোট ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০ কোটি ৩৯ লাখ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, ঈদের আগে বিনিয়োগকারীদের ক্রয় আগ্রহ বাড়ায় পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশেষ করে ব্যাংক, বীমা ও বড় মূলধনের কিছু প্রতিষ্ঠানের শেয়ারে চাহিদা বাড়ায় সূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ বাড়াকে বাজারে আস্থা ফেরার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন তারা। তবে এ ধারা টেকসই করতে বাজারে সুশাসন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং ভালো মৌলভিত্তির কোম্পানির অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বিশ্লেষকরা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সংকট, সম্ভাবনা ও বাস্তবতার জটিল সমীকরণ

Next Post

বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

Related Posts

মসলার পাইকারি বাজার মন্দা  দাম কমলেও নেই ক্রেতা
প্রথম পাতা

মসলার পাইকারি বাজার মন্দা দাম কমলেও নেই ক্রেতা

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ
দিনের খবর

বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদার তুলনায় জোগান বেশি
প্রথম পাতা

সংকট, সম্ভাবনা ও বাস্তবতার জটিল সমীকরণ

Next Post
গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ

বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মসলার পাইকারি বাজার মন্দা  দাম কমলেও নেই ক্রেতা

মসলার পাইকারি বাজার মন্দা দাম কমলেও নেই ক্রেতা

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ

বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে বড় উত্থান বেড়েছে লেনদেন

নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদার তুলনায় জোগান বেশি

সংকট, সম্ভাবনা ও বাস্তবতার জটিল সমীকরণ

এবার বন্ধের পথে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংক খাত কোনদিকে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET