সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ। বরিশাল জোনপ্রধান মো. আমিনুর রহমান এতে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি




