নিজস্ব প্রতিবেদক: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৩ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ-সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের সমান। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬ টাকা ৭৯ পয়সা। এটি আগের বছরের একই সম ছিল যথাক্রমে এক টাকা ৫৫ পয়সা ও ১৬ টাকা ৩৫ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে চার কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, যা আগের বছর ছিল পাঁচ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকা।
‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২২ কোটি ৬৯ লাখ টাকা।
কোম্পানিটির মোট তিন কোটি ৭৯ লাখ দুই হাজার ২৫৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৩ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২২ দশমিক ২২ শতাংশ, বিদেশি শূন্য দশমিক ১৩ শতাংশ ও বাকি ৩৩ দশমিক ৭৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ৫০ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা করেছে এক কোটি ৭৯ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল ৪১ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা করেছে এক কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা, যা তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪০ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা করেছে এক কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা।
