ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) বিভাগের প্রকৌশলীরা টেলিভিশন প্রযুক্তিতে সংযোজন করেছেন ইন্টিগ্রেটেড ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নিনির্বাপক সিস্টেম। বিশ্বে ওয়ালটনই প্রথম অগ্নিনির্বাপক প্রযুক্তিযুক্ত টেলিভিশন উদ্ভাবন করল। গতকাল রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ফায়ার এক্সটিংগুইশার ইন্টিগ্রেটেড টেলিভিশন উšে§াচন করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেওবি গ্রুপের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মার্কাস ফাইবিগ, এআই বিজনেস সলিউশনস মালয়েশিয়ার পরিচালক মো. আরিফুজ্জামান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি আবুল বাশার হাওলাদার প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 24 April 2026 Friday 3:42 am
অগ্নিনির্বাপক প্রযুক্তিযুক্ত টিভি উদ্ভাবন ওয়ালটনের
করপোরেট কর্নার ♦ প্রকাশ: