অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি মামলা ব্যবস্থাপনা বিষয়ে ‘স্যুট ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম কর্মশালা উদ্বোধন করেন এবং প্রশিক্ষণার্থীদের আরও সতর্কতার সঙ্গে ব্যাংকিং সেবাদানের পাশাপাশি ব্যাংকের চলমান মামলা হ্রাস করার বিষয়ে উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (সিএফও) মো. মনোয়ার হোসেন এবং সভাপতিত্ব করেন এবিটিআইয়ের উপমহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 26 April 2026 Sunday 7:45 am
অগ্রণী ব্যাংকে মামলা ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: