Print Date & Time : 26 April 2026 Sunday 4:05 pm

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে আরও উদ্যোগী হতে হবে : সিপিডি

নিজস্ব প্রতিবেদক :  সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক  ড. ফাহমিদা খাতুন বলেছেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ পর্যাপ্ত নয়। এ বিষয়ে সরকারের আরও উদ্যোগ প্রয়োজন।

গতকাল রোববার (২৪ জুলাই) সকালে ধানমন্ডিতে   সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ : কতটা ঝুঁকিপূর্ণ?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফাহমিদা বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সংস্করণ, রাজস্ব আহরণ ও ঋণখেলাপির দিকে আরও নজর দিতে হবে।

তিনি বলেন, বর্তমান সংকটকে স্বল্পমেয়াদি হিসেবে ধরে নেয়া ঠিক হবে না। এটি মধ্যমেয়াদি। এভাবে চললে দেশ দীর্ঘমেয়াদি সংকটের দিকে যাবে। আইএমএফ বলেছে, ২০২৩ সালেও বিশ্বে অর্থনৈতিক সংকট থাকতে পারে। সেখানে শ্রীলঙ্কার অবস্থা বেশি খারাপ বলা হয়েছে। বাংলাদেশের অবস্থান কিছুটা ভালো হলেও সতর্ক হওয়াটা জরুরি। নিতে হবে দীর্ঘমেয়াদি পদক্ষেপ।