ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ২৯৫তম সভা গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান এসএম বখতিয়ার আলমের সভাপতিত্বে সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ও শিব্বির মাহমুদ, অডিট কমিটির চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, পরিচালক মোস্তানসের বিল্যাহ, আফজালুর রহমান, স্বতন্ত্র পরিচালক মো. জাহিদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মারুফ মনসুর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




