Print Date & Time : 20 April 2026 Monday 6:18 pm

আইএফআইসি ব্যাংকে শিশুদের চিত্রাঙ্কন উৎসব ২০২৩ অনুষ্ঠিত

শিশুদের কল্পনার জগৎকে বিকশিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকে কর্মরতদের সন্তানদের নিয়ে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন উৎসব ২০২৩। গত শুক্রবার পুরানা পল্টনের আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় এ উৎসব। এ বছরের অঙ্কনের প্রতিপাদ্য ছিল ‘ছুটির দিনে’। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসেবে প্রায় চার শতাধিক অংশগ্রহণকারী শিশুদের হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা। বিজ্ঞপ্তি