আইসিবির মহাব্যবস্থাপক হলেন জাকের হোসেন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ জাকের হোসেনকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়। পদোন্নতির আগে তিনি আইসিবিতে উপ-মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি আইসিবিতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের পক্ষে কাজ করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট ইজিসিআই, আইসিবির সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডসহ আইসিবির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শাখাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বিকম (সম্মান) ও এমকম ডিগ্রি এবং আইবিবি থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন। তিনি স্থানীয় প্রশিক্ষণ গ্রহণ, তুরস্ক থেকে বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণসহ মালয়েশিয়া ভ্রমণ করেন। তিনি ফেনী জেলার দাগনভ‚ঁঞা উপজেলার অন্তর্গত আলামপুর গ্রামের মরহুম আব্দুল মালেক ও মরহুমা রেজিয়া বেগমের দ্বিতীয় পুত্র। বিজ্ঞপ্তি