Print Date & Time : 20 April 2026 Monday 7:10 pm

আনোয়ারায় বসত ঘরে বন্যহাতির তাণ্ডব

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় বসতঘর ও দোকান-পাটে তাণ্ডব চালিয়াছে বন্য হাতির দল।

বুধবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে মধ্যম গুয়াপঞ্চক এলাকায় হাতির তাণ্ডবের এ ঘটনা ঘটে। এসময় হাতির দল মোঃ রফিকুল ইসলামের মুদির দোকানের মালামাল নষ্ট করে ফেলে। একই সময়ে মোহাম্মদউল্ল্যা পাড়ার মোঃ ওসমান গণির বাড়ির বাউন্ডারির দেয়াল ভেঙ্গে ফেলে।

প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার মোঃ উমর বলেন, রাত ৩টার দিকে পাহাড় থেকে হাতি নেমে দোকান ও বাড়ির দেওয়াল ভেঙ্গে ফেলে। আমরা হাতি নিয়ে বেশ আতঙ্কে দিন পার করছি।

বৈরাগ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নোয়াব আলী বলেন, কয়েক বছর যাবত বন্যহাতি তাণ্ডব চালিয়ে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে চলছে। এ বিষয়ে আমি বন বিভাগসহ উধ্বর্তন কর্মকতাদের অবিহিত করব। সকলের সহযোগিতায় আমি এটার সুনির্দিষ্ট সমাধান দেওয়ার চেষ্টা করব।